1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

খুলনায় প্রথম আলো কার্যালয়ে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ ঘটনায় জিডি

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ১০৪ বার পঠিত

বিশেষ প্রতিনিধি খুলনা।

খুলনা (২৪ ডিসেম্বর) খুলনায় প্রথম আলো কার্যালয়ে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ ঘটনায় খুলনা সদর থানায় সাধারণ ডায়রি (জিডি নং ১৯০৩) করা হয়েছে। গতকাল মঙ্গলবার পত্রিকাটির খুলনা প্রতিনিধি উত্তম মন্ডল জিডিটি দায়ের করেন।
জিডিতে উল্লেখ করা হয়েছে যে, আপনার থানায় হাজির হয়ে এই মর্মে সাধারণ ডায়েরী করার আবেদন করছি যে, আপনার থানাধীন মৌলভীপাড়ায় অবস্থিত দৈনিক প্রথম আলো পত্রিকায় খুলনা প্রতিনিধি পদে কর্মরত আছি। গত ১৮/১২/২০২৫ খ্রি. তারিখ বৃহস্পতিবার রাত আনুমানিক ১০:০০ ঘটিকার সময় কতিপয় অনলাইন একটিভিস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে মব সৃষ্টির উদ্দেশ্যে সন্ত্রাস মূলক অভিপ্রায় ও নৈরাজ্য চরিতার্থ করতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবে প্রথম আলো কার্যালয়ে সন্ত্রাসীদের আক্রমণের উসকানি মূলক পোস্ট করেন।
উক্ত উসকানি মূলক কর্মকান্ডের ফলে গত ১৯/১২/২০২৫ খ্রি. তারিখ বৃহস্পতিবার রাত আনুমানিক ০০:১০ ঘটিকার সময়, নগরের ময়লাপোতা মোড়ে প্রায় ২০-৩০ জন অজ্ঞাতনামা ব্যক্তি লাঠিসোটা, লোহার রড, ধারালো অস্ত্রসহ সজ্জিত হয়ে সন্ত্রাসী হামলার উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে সংঘবদ্ধ ভাবে উপস্থিত হয়ে প্রথম আলোর কার্যালয় খুঁজতে থাকে। সেখানে দীর্ঘদিন প্রথম আলোর খুলনা কার্যালয় ছিল। সেখানে ব্যর্থ হয়ে উক্ত সংঘবদ্ধ গোষ্ঠী আনুমানিক রাত ১২:৩৫ ঘটিকার সময় মৌলভীপাড়ার সুলতান আহমেদ রোডে প্রথম আলোর কার্যালয়ের সামনে যায় এবং এক পর্যায়ে তারা কার্যালয়ের সামনে থাকা সাইনবোর্ড ভেঙে ফেলে এবং কার্যালয় লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে।
অজ্ঞাতনামা ব্যক্তিরা এ সময় একটি টেবিল ভাঙচুর করে চত্বরে ফেলে দেয় এবং প্রধান ফটকের দুইটি অর্নামেন্টাল বাতি ভেঙ্গে ফেলে। এক পর্যায়ে পরদিন শুক্রবার সকালে প্রথম আলোর কার্যালয় গুঁড়িয়ে দেওয়ার হুমকি দেয়। উক্ত হামলার ফলে প্রথম আলো খুলনা জেলা অফিসের আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ ৩০,০০০/-(ত্রিশহাজার) টাকা।

উক্ত ঘটনা এলাকায় ভয়ভীতি, আতঙ্ক ও জনশৃঙ্খলার অবনতি ঘটিয়েছে। উক্ত ঘটনায় প্রথম আলো কার্যালয়ে কর্মরত সাংবাদিক ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের জীবন ও ব্যক্তিগত নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে পড়ে এবং তারা চরম প্রাণনাশের আতঙ্কে পতিত। আমি সহ আমার অফিসের অন্যান্য সদস্যগণ ধারণা করছি যে, অজ্ঞাতনামা ব্যক্তিরা যে কোন সময় আমাদের অফিসের উপর পুনরায় হামলা করতে পারে। বিধায় বিষয়টি ভবিষ্যতের জন্য আপনার থানায় নোট রাখা প্রয়োজন।
জানতে চাইলে প্রথম আলোর খুলনা প্রতিনিধি উত্তম মন্ডল বলেন, এঘটনায় গতকাল মঙ্গলবার খুলনা থানায় লিখিত অবিযোগ দায়ের করি। অভিযোগটি জিডি আকারে গ্রহণ করা হয়েছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park