1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

খুলনা-৪ আসন থেকে জাতীয় পার্টির চূড়ান্ত মনোনয়ন পেলেন দিঘলিয়ার সন্তান ডাঃ সৈয়দ আবুল কাশেম

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ৭৩ বার পঠিত

আবিদ আজাদ দিঘলিয়া প্রতিনিধি খুলনা।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনা ৪ আসনে( দিঘলিয়া ও তেরখাদা এবং রুপসা) জাতীয় পার্টির (জাপা) দলীয় মনোনয়ন পেয়েছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং জাতীয় যুব সংহতির খুলনা জেলার সভাপতি দিঘলিয়ার কৃতি সন্তান ডাঃ সৈয়দ আবুল কাসেম। জাতীয় পার্টির দলীয় সূত্রে জানাযায়, মনোনয়ন ঘোষণার পর জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। শীগ্রই প্রার্থীরা নির্বাচনী কার্যক্রম জোরদার করবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৪ আসনে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিয়েছেন জাতীয় পার্টির নেতা ডাঃ সৈয়দ আবুল কাশেম তিনি দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
গত রবিবার ২১শে ডিসেম্বর জাতীয় পার্টির কাকরাইল কেন্দ্রীয় কার্যালয় থেকে পার্টির মহাসচিব ব্যারিস্টার শামিম হায়দার পাটোয়ারীর নিকট হতে খুলনা-৪ ও জাতীয় আসন লাঙ্গল প্রতীকে দলীয় মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন জাতীয় পার্টি র কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা জাতীয় যুব সংহতির সভাপতি ডাঃ সৈয়দ আবুল কাসেম। উল্লেখ্য আজ(২৪ ডিসেম্বর) সন্ধ্যায় নির্বাচন কমিশন হতে সরকারি মনোনয়ন ফর্ম সংগ্রহ করে ২৯ ডিসেম্বর খুলনায় রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন জমা দিবেন বলে সৈয়দ আবুল কাসেম জানিয়েছেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park