
মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুর এর পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা, বিশিষ্ট গবেষক, কবি ও কথাসাহিত্যিক ড. এ. কে. এম. মাসুদুল হক।
২৩ ডিসেম্বর মঙ্গলবার সকালে দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মহাঃ তৌহিদুল ইসলাম নবাগত পরীক্ষা নিয়ন্ত্রক ড. এ. কে. এম. মাসুদুল হক’কে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন।
শিক্ষা প্রশাসন ও সাহিত্য উভয় ক্ষেত্রেই সমানভাবে দীপ্ত উপস্থিতির অধিকারী ড. মাসুদুল হকের দিনাজপুর শিক্ষা বোর্ডে পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে যোগদান এ অঞ্চলের শিক্ষা ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করবে বলে সংশ্লিষ্ট মহল আশাবাদ ব্যক্ত করেছেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ (সরকারি কলেজ-২ শাখা) কর্তৃক ১৯ নভেম্বর ২০২৫ তারিখে জারিকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগাদেশ প্রদান করা হয়।
সর্বশেষ তিনি দিনাজপুরের বীরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ হিসেবে ২০২১ সালের ১০ আগস্ট থেকে ২২ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত দায়িত্ব পালন করেন। এ সময়ে সততা, দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে তিনি শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট মহলে সুপ্রশংসিত হন।
এসময় উপস্থিত ছিলেন শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর নূর মোঃ আব্দুর রাজ্জাক, উপ পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ কামরুজ্জামান পাইকাড়, উপ পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ জহুরুল হক, উপ সচিব মোঃ আব্দুস সালাম, বিদ্যালয় পরিদর্শক মোঃ আমিনুল হক, চেয়ারম্যান এর একান্ত সচিব মোঃ নাসিমউজ জামানসহ শিক্ষা বোর্ডের অন্যান্য কর্মকর্ত ও কর্মচারীবৃন্দ।।