1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

খুলনায় ব্র্যাক-জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচির উদ্যোগে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে অ্যাডভোকেসি ডায়লগ অনুষ্ঠিত

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৯৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।

বাংলাদেশে নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা, লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচির উদ্যোগে “নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি বেসরকারি অংশীদারিত্ব জোরদার করণে ব্রাক লার্নিং সেন্টার অডিটরিয়ামে এক এডভোকেসি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন,যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক এস এম বদিউজ্জামান,দিঘলিয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত,ব্রাক ডিস্টিক কো-অর্ডিনেটর খুলনার মোঃ শফিকুল ইসলাম, জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপক সঞ্জয় ব্যানার্জি সহ আরো অনেকে।
সভায় বক্তারা বলেন, সমাজে বিদ্যমান লিঙ্গ বৈষম্য ও সহিংসতা রোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ জরুরী। বিশেষ করে নারী, কিশোরী ও লিঙ্গ বৈচিত্র্যময় জনগোষ্ঠীর প্রতি সহিংসতা বন্ধে আইনের সঠিক প্রয়োগ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তারা।

বক্তারা আরও বলেন, ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচি দীর্ঘদিন ধরে নারীর ক্ষমতায়ন, আইনি সহায়তা প্রদান, ভুক্তভোগীদের মনোসামাজিক সহায়তা এবং কমিউনিটি পর্যায়ে সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। এই কর্মসূচির মাধ্যমে অনেক নারী ও কিশোরী সহিংসতা থেকে রক্ষা পেয়ে নতুনভাবে জীবন শুরু করার সুযোগ পাচ্ছেন। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক কর্মী, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এসময় অংশগ্রহণকারীরা বলেন, এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নিজ নিজ অবস্থান থেকে লিঙ্গ সমতা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকারও ব্যক্ত করেন বক্তারা।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park