1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

র‍্যাব-৬ যশোর থেকে ৮২ হাজার জাল টাকা,সরঞ্জামাদি সহ ১জনকে গ্রেফতার করেছে

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৪৮ বার পঠিত

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে,

যশোরের কেশবপুর থানাধীন মাগুরখালী বাজার হতে একাশি হাজার আটশত জাল টাকা এবং জাল টাকা তৈরির সরঞ্জামাদি সহ একজন জাল টাকা প্রস্তুতকারী ও বিক্রয়কারীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬। র‌্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে তরান্বিত করতে এবং সম্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে।

এছাড়াও বিভিন্ন সময়ে অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি, বিবিধ প্রতারক চক্র ও জাল টাকা প্রস্তুতকারীদের গ্রেফতারসহ চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র‌্যাব জনগনের সুনাম অর্জন করতে সচেষ্ট রয়েছে। এরই ধারাবাহিকতায় অদ্য ২২ ডিসেম্বর ২০২৫ ইং বিকাল ১৫.৪৫ ঘটিকার সময় র‍্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে,

যশোর জেলার কেশবপুর থানাধীন মাগুরখালী বাজারে জনৈক মোঃ আবু হানিফ দীর্ঘদিন ধরে তার নিজের দোকানে জাল টাকা ছাপিয়ে বিক্রয় করে আসছে। উক্ত সংবাদের সত্যতা যাচাই ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্তে অদ্য ২২/১২/২০২৫ তারিখ ১৬.৫০ ঘটিকার সময় উল্লেখিত দোকানে অভিযান পরিচালনা করে আসামি মোঃ আবু হানিফ (২৫), পিতা- সুরত আলী মোল্লা,

মাতা-নার্গিস আক্তার সাং- কন্দর্পপুর , থানা-কেশবপুর, জেলা- যশোরকে গ্রেফতার করা হয়। এসময় গ্রেফতারকৃত আসামীর নিকট হতে ৮১,৮০০/- (একাশি হাজার আটশত) জাল টাকা ও জাল টাকা তৈরির সরঞ্জামাদি কম্পিউটার, মনিটর, কালার প্রিন্টার,সিপি্ইউ, কিবোর্ড, মাউস ও সীলপ্যাডের কালিসহ প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করতঃ জব্দকৃত আলামত সমূহ ও আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যশোর জেলার কেশবপুর থানায় হস্তান্তর করা হয়।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park