1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

বিএনপি কখনো প্রতিহিংসার রাজনীতি করে না।আজিজুল বারী হেলাল.

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১২৬ বার পঠিত

( ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা )

খুলনার রূপসায় -খুলনা-৪ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সব সময় জনকল্যাণমুখী রাজনীতিতে বিশ্বাস করে।সোমবার ২২ ডিসেম্বর এর সকাল থেকে বিকাল পর্যন্ত পূর্ব রূপসার ট্রলার মাঝি ইউনিয়ন ও হকার্স ইউনিয়নের আয়োজনে পূর্ব রূপসা মাঝিপাড়া এলাকায়
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে আজিজুল বারী হেলাল বলেছেন,বিএনপি কখনো প্রতিহিংসার রাজনীতি করে না। আমাদের রাজনীতির মূল লক্ষ্য হচ্ছে জনগণের অধিকার, ন্যায্যতা ও কর্মসংস্থান নিশ্চিত করা।তিনি বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে সারাদেশে অন্তত ১ কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে। তরুণ সমাজকে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করে একটি উৎপাদনমুখী বাংলাদেশ গড়ে তোলা হবে।আজিজুল বারী হেলাল তিনি আরো বলেছেন, জনগণের সমর্থনে আমি নির্বাচিত হলে বিএনপি সরকারের মাধ্যমে রূপসা উপজেলাকে একটি আধুনিক, পরিকল্পিত ও জনবান্ধব উপজেলা হিসেবে গড়ে তুলবো।
রূপসা-সেনেরবাজার ঘাটে দীর্ঘদিনের দুর্ভোগ নিরসনে নদী পারাপারের জন্য আধুনিক ও নিরাপদ ব্যবস্থা গ্রহণ করা হবে। রূপসার মাঝিদের শ্রম ও ঘামের টাকা যাতে কোনো দালাল বা প্রভাবশালী গোষ্ঠী হাতিয়ে নিতে না পারে, সে জন্য শক্ত ও কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।তিনি আরও বলেন, রূপসার কৃষক, শ্রমিক, মাঝি, হকার সবাই যেন সম্মানের সাথে জীবিকা নির্বাহ করতে পারে, সেই পরিবেশ তৈরি করাই হবে আমার রাজনীতির অঙ্গীকার।এ ছাড়াও উপজেলার নৈহাটি ইউনিয়নের আব্বাছিয়া জামে মসজিদে ২নং ওয়ার্ড বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এবং পরবর্তীতে নৈহাটি  ইউনিয়নের মেহেরুন্নচ্ছো সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ৪নং ওয়ার্ড বিএনপি ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলী জুলু,মোল্লা খায়রুল ইসলাম, জিএম কামরুজ্জামান টুকু, এনামুল কবীর সজল, খুলনা জেলা বিএনপির সদস্য শেখ আ. রশিদ, রূপসা উপজেলা বিএনপির আহবায়ক মোল্লা সাইফুর রহমান,খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু, রূপসা উপজেলা বিএনপির সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, জেলা বিএনপির সদস্য এম এ সালাম, মোল্লা রিয়াজুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির শেখ, রূপসা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র।এসময় উপস্থিত ছিলেন খুলনা জেলা মহিলা দলের সহ-সভাপতি শাহানাজ ইসলাম, রূপসা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রয়েল আজম, রবিউল ইসলাম রবি, নৈহাটি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইলিয়াজ হোসেন, বিএনপি নেতা মহিউদ্দিন শেখ, মহিউদ্দিন মিন্টু, খান আনোয়ার হোসেন,দিদারুল ইসলাম,ঘাটভোগ ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য মিকাইল বিশ্বাস, শাহাবুদ্দিন ইজারাদার,আসাদুজ্জামান বিপ্লব, জেলা মহিলা দল নেত্রী মনিরা বেগম, যুব মহিলা দল নেত্রী সারমিন আক্তার আঁখি, বিএনপি নেতা আমিনুল ইসলাম তারেক, জাহিদুল ইসলাম রবি, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা রেজাউল ইসলাম রেজা, নয়ন মোড়ল,বিএনপি নেতা মাসুম বিল্লাহ, বাদশা জমাদ্দার, মাজারুল ইসলাম, বশির হায়দার পল্টু, মাঈনুল হাসান, মুন্না সরদার, কবীর শেখ, মুক্তাদির বিল্লাহ, আজিজুর রহমান, মহিউদ্দিন লিটু, ইসরাইল বাবু, জিএম হিরোক, খান ওলিয়ার রহমান, নাসির আহম্মেদ, ছাত্রদল নেত্রী জান্নাতুন নাঈম, এসএম সাইফুল্লাহ হোসেন তুহিন,ইবাদুল ইসলাম শেখ, নিজামুদ্দিন টিটো, মাসুদ, শিরিনা সুলতানা, মনিরা বেগম, খন্দকার মনির হোসেন, ইউনুচ গাজী, মতিউর রহমান মামুন, ওমর ফারুক, পিয়াস, রনি, আলামিন, মাহফুজ, আবদুল্লাহ, নাঈমুর, মহিলা দল নেত্রী কাজী জাহেদা, ফজিলাতুন্নেছা প্রমুখ।এছাড়াও পূর্ব রূপসা মাঝি ইউনিয়নের সভাপতি হালিম শেখ, সাধারণ সম্পাদক হারেজ হাওলাদার, মাঝি ইউনিয়ন নেতা মো. খোকন, হায়দার আলী মাতব্বর, কামরুল শেখ, শাহাদাৎ মুন্সী, ফজর আলী, মহব্বত ব্যাপারী এবং রূপসা হকার্স ইউনিয়ন নেতা আ. বারেক, আলী আকবর রাজু সহ আরো অনেকে এ সময় উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park