1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

কুয়েটে ৩ দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ‘ইআইসিটি-২০২৫’ অনুষ্ঠিত

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৪৩ বার পঠিত

মোঃ মামুন মোল্লা খুলনা প্রতিনিধি।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ কর্তৃক আয়োজিত ৩ দিনব্যাপী “৭ম ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইলেকট্রিক্যাল ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (ইআইসিটি ২০২৫)’ এর সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউজে শিক্ষক মিলনায়তনে আয়োজিত জমকালো সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (ইন্টারগভর্নমেন্টাল অর্গানাইজেশনস অ্যান্ড কনস্যুলার অ্যাফেয়ার্স) এম. ফরহাদুল ইসলাম। অনুষ্ঠানে চিফ প্যাট্রন হিসেবে উপস্থিত ছিলেন কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী। ইআইসিটি-২০২৫ এর কনফারেন্স চেয়ার এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, দেশি-বিদেশি গবেষক এবং সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, গত ১৮ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই আন্তর্জাতিক সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের গবেষক ও প্রকৌশলীবৃন্দ ইলেকট্রিক্যাল, ইনফরমেশন এবং কমিউনিকেশন টেকনোলজির সাম্প্রতিক উন্নয়ন ও চ্যালেঞ্জসমূহ নিয়ে তাদের গবেষণাপত্র উপস্থাপন করেন। এবারের আয়োজনে টেকনিক্যাল কো-স্পন্সর হিসেবে ছিল আন্তর্জাতিক সংগঠন ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স (আইইইই)। সমাপনী অধিবেশনে বক্তারা বলেন, এ ধরণের আন্তর্জাতিক সম্মেলন জ্ঞান বিনিময় এবং চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী সেরা গবেষণাপত্রগুলোর জন্য গবেষকদের ফাতেমা রশিদ ও আইইইই বেস্ট পেপার অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন অর্গানাইজিং চেয়ার প্রফেসর ড. কাজী মোঃ রকিবুল আলম, পাবলিকেশন চেয়ার অধ্যাপক ড. মনির হোসেন, টিপিসি চেয়ার প্রফেসর ড. মুহাঃ রফিকুল ইসলাম এবং টিপিসি সেক্রেটারি অধ্যাপক ড. এ. বি. এম. আওলাদ হোসেন। ১৮ থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত এই আন্তর্জাতিক সম্মেলনে ইলেকট্রিক্যাল ও আইসিটি খাতের আধুনিক গবেষণা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে দেশি-বিদেশি বিশেষজ্ঞরা আলোচনা করেন। ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স (আইইইই)-এর সহযোগিতায় আয়োজিত এই সম্মেলনে দেশ-বিদেশের কয়েকশ গবেষক তাদের গবেষণাপত্র উপস্থাপন করেন। তিন দিনব্যাপী সম্মেলনে বিশ্বের ১৫ টি দেশ থেকে ১০৪২ টি টেকনিক্যাল পেপার থেকে বাছাইকৃত ১৪২ টি টেকনিক্যাল পেপার মোট ২৫ টি টেকনিক্যাল সেশনে উপস্থাপন করা হয়। সম্মেলনে আমেরিকা, ফ্রান্স, জাপান, কানাডা, তাইওয়ান, থাইল্যান্ড, আরব আমিরাত, সৌদি আরব, ভারত ও বাংলাদেশ সহ বিভিন্ন দেশের গবেষক, শিক্ষক, স্বনামধন্য প্রকৌশলী ও প্রযুক্তিবিদগণ সহ অন্যান্যরা অংশগ্রহন করেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park