1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

নৌবাহিনীর অভিযানে টেকনাফে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ১০ হাজার ইয়াবা উদ্ধার

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৮ বার পঠিত

এস.এম.শামীম খুলনা ব্যুরো।

চট্টগ্রাম, ২০ ডিসেম্বর ২০২৫ ইং
দেশের অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিতভাবে দায়িত্বপূর্ণ এলাকাসমূহে অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় শুক্রবার (১৯ ডিসেম্বর ২০২৫) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ নৌবাহিনী টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
নৌবাহিনীর বিশেষায়িত ফোর্স সোয়াডস এবং নৌবাহিনী কন্টিনজেন্ট যৌথভাবে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত লম্বা মিজান-এর বাসভবনে অভিযান চালায়। অভিযানকালে তার ঘর তল্লাশি করে দেশি ও বিদেশি বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে—
০৩টি পিস্তল
বিভিন্ন মডেলের ০৯ রাউন্ড লাইভ অ্যামুনিশন
০৪ রাউন্ড পিস্তলের গুলি
০২টি দেশীয় অস্ত্র
১০,০০০ (দশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট
উক্ত অভিযানে টেকনাফ থানার পুলিশ সদস্যরাও অংশগ্রহণ করেন। উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, উপকূলীয় অঞ্চলসহ দেশের বিভিন্ন দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ অস্ত্র, মাদক ও দুষ্কৃতিকারীদের দমনে বাংলাদেশ নৌবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জনসাধারণের নিরাপত্তা ও কল্যাণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park