
মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে,।
সাতক্ষীরার কলারোয়া থেকে ৩৫১ (তিনশত একান্ন) বোতল ফেনসিডিল (WINCEREX) উদ্ধার করেছে র্যাব-৬।*মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স*” নীতিতে অটল থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব-৬ এর খুলনার কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ এর সঠিক দিকনির্দেশনায় এই বাহিনী খুলনায় আজ সুনামের সাথে মাথা উচু করে দাড়িয়েছে।
তাদের বিশেষ অভিযানে প্রতিদিন বিভিন্ন মামলার আসামি,বড়ো বড়ো অস্ত্রের চালান, মাদকের চালান ও বিভিন্ন ধরনের দাগী আসামি আটকসহ অনেক সুনাম রয়েছে তাদের। এরই ধারাবাহিকতায় অদ্য ২০/১২/২৫ তারিখ সকাল ৭:৩০ ঘটিকার সময় র্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল সাতক্ষীরা জেলার কলারোয়া থানাধীন চন্দনপুর এলাকায় অভিযান পরিচালনা করে
অবৈধ মাদকদ্রব্য ৩৫১ (তিনশত একান্ন) বোতল ভারতীয় ফেনসিডিল (Wincerex) উদ্ধার করেছে। এ সময় অভিযান পরিচালনাকারী র্যাব দলের উপস্থিতি টের পেয়ে আসামি ১। ফারুক (৩৫), পিতা: খালেক, ২। দেলোয়ার হোসেন, পিতা: মৃত আরশাদ, উভয় সাং: চন্দনপুর, থানা: কলারোয়া, জেলা: সাতক্ষীরাদ্বয় পলায়ন করে। উদ্ধারকৃত
সর্বমোট ৩৫১ (তিনশত একান্ন) বোতল ভারতীয় ফেনসিডিল (Wincerex) উদ্ধার পূর্বক জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য সহ পলায়নকৃত আসামিদের বিরুদ্ধে কলারোয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য উদ্ধারকৃত মাদকদ্রব্য সাতক্ষীরা জেলার কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে।।