1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

বাংলাদেশী নাগরিক অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে বিএসএফ কর্তৃক- পতাকা বৈঠকে বিজিবি কর্তৃক গ্রহণ পূর্বক থানায় হস্তান্তর

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ১১৭ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার।

ফেসবুকে পরিচয় বাংলাদেশী এক নারী প্রেমের সম্পর্ক ছিল। ভারতীয় নাগরিক বিয়ের প্রস্তাব দিলে বাংলাদেশ থেকে প্রতিবেশী দেশে অবৈধভাবে অনুপ্রবেশ করায় বিএসএফটাকে আটক করে পতাকা বৈঠকের মাধ্যমে
গত ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার আনুমানিক সাড়ে ১০টা থেকে সাড়ে ১১ পর্যন্ত ফুলবাড়ি ব্যাটেলিয়ান ২৯ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার এর নেতৃত্বে ঘন্টা ব্যাপী ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ রসুলপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২৯৯/১-এস এর নিকট ভারতের অভ্যন্তরে রসুলপুর শেখপাড়া (জিআর-৮২৫০৯৭, এমএস-৭৮সি/১৪) নামক স্থানে ৫৭ ব্যাটালিয়ন বিএসএফ এর মাধবপুর কোম্পানী কমান্ডারের আহবানে আমড়া কোম্পানী কমান্ডারের সাথে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বর্ণিত পতাকা বৈঠকে বিএসএফ কর্তৃক আটককৃত বাংলাদেশী নাগরিক আর্চনা সুরিন (২৭), পিতা-জোসেফ সুরিন, গ্রাম-রাজবাড়ি, ডাকঘর-রাজবাড়ি, থানা-দিনাজপুর সদর, জেলা-দিনাজপুর এর জাতীয় পরিচয়পত্র যাচাই বাছাই করতঃ বাংলাদেশী নাগরিক হিসেবে পরিচয় নিশ্চিত হওয়ায় তাকে বিএসএফ এর নিকট হতে গ্রহণ করা হয়।
আটককৃত বাংলাদেশী নাগরিককে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ ঢাকায় গার্মেন্টসে চাকুরীরত ছিল। চাকুরীরত অবস্থায় ভারতীয় নাগরিক দিপংকর এর সাথে ফেসবুকের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং তাকে বিয়ে করার আশ্বাস দিলে সে ভারতীয় নাগরিক রানা এর মাধ্যমে গত ১২ ডিসেম্বর ২০২৫ তারিখে শ্রীমঙ্গল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করতঃ দিপংকর এর বাড়িতে গমন করে। পরবর্তীতে দিপংকর এর পিতা-মাতা তাদের বিবাহ দিতে অস্বীকার করে এবং ভারতের পতিরাম থানার পুলিশকে অবগত করে। এ প্রেক্ষিতে পতিরাম থানার পুলিশ কর্তৃক তাকে গত ১৪ ডিসেম্বর ২০২৫ তারিখ আটক করে থানায় নিয়ে যায়। পরবর্তীতে বিএসএফ কর্তৃক তাকে পতিরাম থানা হতে গ্রহণ করতঃ অদ্য ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখ বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে তার জাতীয় পরিচয়পত্র যাচাই-বাছাই করতঃ বাংলাদেশী নাগরিক নিশ্চিত হয়ে বিজিবি’র নিকট হস্তান্তর করা হয়। বিএসএফ কর্তৃক আটককৃত বাংলাদেশী নাগরিককে দিনাজপুর জেলার ফুলবাড়ী থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park