1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

দিনাজপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী জামায়াতের নেতা আনিসুর রহমান নিহত।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ৭৭ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার।

দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের লক্ষীতলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আনিসুর রহমান নামে এক জামায়াত নেতা নিহত ও ঘটনাস্থলে থাকা অপর এক পথচারি আহত হয়েছেন। নিহত আনিসুর রহমান দিনাজপুর শহরের রাজবাড়ী এলাকার বাসিন্দা, ৬ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির ও বেসরকারি উন্নয়ন সংস্থা আল ফালাহ আম’র পরিচালক ছিলেন।
১৭ ডিসেম্বর বুধবার বিকেলে দিনাজপুর-ফুলবাড়ি মহাসড়কের সদর উপজেলা লক্ষীতলা বাজারের কাছে এই দুর্ঘটনা ঘটে।
বেসরকারি উন্নয়ন সংস্থা আল ফালাহ আম উন্নয়ন সংস্থার কর্মকর্তা মোঃ আয়াস উদ্দীন জানান, আনিসুর রহমান মোটরসাইকেল যোগে অফিসের কাজে লক্ষীতলা বাজারে আল আম’র শাখা অফিসে গিয়েছিলেন। সেখানে অফিসের কাজ শেষে শহরে ফেরার পথে ঘটনাস্থল লক্ষীতলা বাজারের কাছে একটি দ্রুতগামী ট্রাক পিছন থেকে তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুছড়ে যায় ও মোটরসাইকেলে থাকা আনিসুর রহমান ঘটনাস্থলেই নিহত হন। পরে স্থানীয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত আনিসুর রহমানকে দিনাজপুর মেডিকেল হাসপাতাল মর্গে ও আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করে।
এ ব্যাপারে দিনাজপুর কোতয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুন নবী দিনাজপুরে ট্রাকের ধাক্কায় একজন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকটিকে আটক করা হয়েছে। ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ব্যাপারে নিহতের পরিবারের কেউ মামলা করলে দায়ী ট্রাক চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park