1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

ফুলবাড়ী ২৯বিজিবি এবং ভারতের বিএসএফ ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১১৫ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার

দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটেলিয়ান আওতাধীন বাংলাদেশ বিজিবি এবং ভারতের বিএসএফ অধিনায়ক পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
গত ১৫ ডিসেম্বর ২০২৫ সকাল ১১টা থেকে দুপুর ২ টা (বিএসটি) পর্যন্ত ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীনস্থ মোহনপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৩০৭/২৭-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত বালুপাড়া খোরশেদের ঘাট নামক স্থানে বিজিবি–বিএসএফ ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে একটি সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর আহ্বানে আয়োজিত এ সৌজন্য সাক্ষাতে প্রতিপক্ষ ৫৭ ও ৭৯ ব্যাটালিয়ন বিএসএফ অংশগ্রহণ করে। সাক্ষাৎকালে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধিনায়ক প্রতিপক্ষ ব্যাটালিয়নসমূহের কমান্ড্যান্টদ্বয়কে ফুলের তোড়া প্রদান করে শুভেচ্ছা ও সৌহার্দ্য বিনিময় করেন।

সৌজন্য সাক্ষাতে উভয় পক্ষ সীমান্তে শান্তি, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। আলোচনায় সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনা, প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার পরিহার, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, সীমান্তে পুশ-ইন বন্ধ করা এবং শূন্য লাইনে অননুমোদিত কার্যক্রম পরিহারের ওপর গুরুত্বারোপ করা হয়।

এছাড়াও সীমান্তের শূন্য লাইনে জমি লিজ বা বর্গা সংক্রান্ত জটিলতা নিরসন, শূন্য লাইনের ১৫০ গজের মধ্যে অবৈধ স্থাপনা, কাঁটাতারের বেড়া ও সিসি ক্যামেরা বা সার্চলাইট স্থাপন থেকে বিরত থাকা এবং বিদ্যমান সড়ক মেরামত বা সংস্কারের ক্ষেত্রে উভয় ব্যাটালিয়ন কমান্ডারের মধ্যে পত্রালাপের মাধ্যমে পূর্বানুমতি গ্রহণের বিষয়ে উভয় পক্ষ একমত পোষণ করেন।

উভয় বাহিনী মাদকদ্রব্য পাচার, চোরাচালান এবং নারী ও শিশু পাচার প্রতিরোধে সমন্বিতভাবে কার্যক্রম গ্রহণের পাশাপাশি জরুরি প্রয়োজনে কোম্পানি ও বিওপি কমান্ডার পর্যায়ে যোগাযোগ জোরদারের লক্ষ্যে হোয়াটসঅ্যাপ নম্বর বিনিময়ের সিদ্ধান্ত গ্রহণ করে।

বর্ণিত সাক্ষাতে ভারত-বাংলাদেশ যৌথ সীমান্ত চুক্তি–১৯৭৫-এর নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় শান্তি ও সম্প্রীতি বজায় রেখে বিজিবি ও বিএসএফ একযোগে কাজ করার বিষয়ে উভয় পক্ষ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পরিশেষে উভয় দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সৌজন্য সাক্ষাতের সমাপ্তি ঘোষণা করা হয়।

উক্ত সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধিনায়ক বিএ-৫৮২৩ লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার, পিএসসিসহ মোট ১৮ জন এবং প্রতিপক্ষ ৫৭ ব্যাটালিয়ন বিএসএফ এর কমান্ড্যান্ট অজিত মোহন ও ৭৯ ব্যাটালিয়ন বিএসএফএর কমান্ড্যান্ট কংইয়াংবা থিংবাইজাম-সহ সর্বমোট ২০ জন উপস্থিত ছিলেন।

ফুলবাড়ী ব্যাটেলিয়ান ২৯ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার আজ ১৬ ডিসেম্বর এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park