1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

কুয়েটে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২৫ উদ্ যাপিত

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৭০ বার পঠিত

মোঃ মামুন মোল্লা খুলনা।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এ যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৫ উদ্যাপন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষ্যে সূর্যোদয়ের সাথে সাথে প্রশাসনিক ভবন, ভাইস-চ্যান্সেলর মহোদয়ের বাসভবন এবং আবাসিক হলসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৯ টায় অডিটরিয়ামে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের অংশগ্রহণে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভ‚ঞা এবং সভাপতিত্ব করেন পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. বি.এম. ইকরামুল হক। সকাল ১০টায় ক্যাম্পাসস্থ মুক্তিযুদ্ধের ভাস্কর্য ‘দুর্বার বাংলা’র পাদদেশে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, পরিচালক (ছাত্র কল্যাণ) এবং বিভিন্ন বিভাগের সম্মানিত সিনিয়র শিক্ষকবৃন্দদের সাথে নিয়ে জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং জাতির সূর্য সন্তান বীর শহীদদের প্রতি পুস্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় বিএনসিসি’র একটি চৌকস দল গার্ড অব অনার প্রদর্শন করেন। পরববর্তীতে পুস্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন শিক্ষক সমিতি, অফিসার্স এসোসিয়েশন, কর্মকর্তা সমিতি, কর্মচারী সমিতি, ফজলুল হক হল, খান জাহান আলী হল, ড. এম. এ. রশীদ হল, রোকেয়া হল, অমর একুশে হল, শহিদ স্মৃতি হল এবং মাস্টাররোল কর্মচারী সমিতি। সকাল সাড়ে ১০টায় মহান বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. বি.এম. ইকরামুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী। বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোহাম্মদ সুলতান মাহমুদ, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভ‚ঞা। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ হেলাল-আন-নাহিয়ান, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি ও ডেপুটি রেজিস্ট্রার মোঃ মঈনুল হক, কর্মকর্তা সমিতির (আপগ্রেডেশন) সাধারণ সম্পাদক আহসান হাবিব, কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মোঃ হাসিব সরদার। আলোচনা সভাটি সঞ্চালনা করেন পরিচালক (ছাত্র কল্যাণ) কার্যালয়ের সহকারী রেজিস্ট্রার শেখ ওমর ফারুক।
এছাড়া, বিকাল ৩টায় কেন্দ্রীয় খেলার মাঠে শিক্ষক বনাম ছাত্র প্রীতি ফুটবল ম্যাচ, বাদ আসর কেন্দ্রীয় জামে মসজিদে শহীদদের আত্মার মাগফেরাত ও দেশ ও জাতির কল্যাণে দোয়া অনুষ্ঠিত হয়।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park