1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

কুয়েটে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৫৫ বার পঠিত

মোঃ মামুন মোল্লা খুলনা।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এ শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও বিনয়ের সাথে পালিত হয়েছে। দেশের শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগ স্মরণ করে কুয়েট প্রশাসন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। দিবসের শুরুতে সূর্যোদয়ের সাথে সাথে প্রশাসনিক ভবন, ভাইস-চ্যান্সেলর মহোদয়ের বাসভবন এবং শিক্ষার্থীদের আবাসিক হলসমূহে জাতীয় পতাকা (বিধিমালা, ১৯৭২ অনুযায়ী সঠিক মাপ ও রঙের পতাকা) যথাযথভাবে উত্তোলন (অর্ধনমিত) ও কালো পতাকা উত্তোলন করা হয়। ১৪ ডিসেম্বর রবিবার বিকাল ৩:০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোহাম্মদ সুলতান মাহমুদ, রেজিস্ট্রার প্রকৌশলী আনিছুর রহমান ভুঞা, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ সাহিদুল ইসলাম। পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. বি. এম. ইকরামুল হক এর সভাপতিত্বে এবং পরিচালক (ছাত্র কল্যাণ) কার্যালয়ের সহকারী রেজিস্ট্রার শেখ ওমর ফারুক এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন অফিসার্স এসোসিয়েশনের উপদেষ্টা প্রকৌশলী মোঃ আবু হায়াত, কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক মোঃ আহসান হাবিব। এছাড়া, বাদ আসর কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park