1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

ফুলবাড়ীতে শিক্ষকদের সাথে বিএনপির মনোনীত প্রার্থীর মতবিনিময় সভা।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৮৯ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার

দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার শিক্ষকগণের সাথে দিনাজপুর ৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিষ্টার এ কে এম কামারুজ্জামানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১৩ ডিসেম্বর বিকেল ৪ টায় ফুলবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ফুলবাড়ী উপজেলা বিএনপির সহ-সভাপতি এলুয়াড়ী ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা নবীউল ইসলামের সভাপতিত্বে ও ফুলবাড়ী টেকনিক্যাল এন্ড বিএম ইনস্টিটিউট এর সহযোগী অধ্যাপক হারুন উর রশিদের সঞ্চালনায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত আইন বিষয়ক উপদেষ্টা যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি ও দিনাজপুর ৫ আসনের মনোনীত প্রার্থী ব্যারিষ্টার এ কে এম কামরুজ্জামান তিনি আগামীর বাংলাদেশ বিনির্মাণে ও পার্বতীপুর ফুলবাড়ী আসনে শিক্ষার মান উন্নয়নে সকলকে ধানের শীষে ভোট দেয়ার কথা জানান এবং দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন সহ সকলকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান।
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা বিএনপির সহ-সভাপতি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল হক নাজিম ফুলবাড়ী উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মজিদ মন্ডল খয়েরবাড়ী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলীসহ পৌর ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park