1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রাক্তন ষাটর্ধ্ব শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৮৫ বার পঠিত

এস.এম.শামীম, দিঘলিয়া।

খুলনার দিঘলিয়া উপজেলায় অবস্থিত সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে এক বর্ণাঢ্য মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। “শেকড়ে ফেরা” প্রতিপাদ্যে আয়োজিত এই মিলনমেলা ১৩ ডিসেম্বর শনিবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে শুরু হয়। দীর্ঘদিন পর প্রিয় শিক্ষাঙ্গনে ফিরে এসে প্রাক্তন শিক্ষার্থীরা আবেগঘন পরিবেশে একে অপরের সঙ্গে কুশল বিনিময় ও স্মৃতিচারণে মেতে ওঠেন।

মিলনমেলায় ১৯৫৯ সাল থেকে ১৯৮২ সনের এসএসসি ব্যাচের প্রায় ১০০ জন প্রাক্তন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। ষাটর্ধ্ব এই শিক্ষার্থীরা তাদের ছাত্রজীবনের নানা স্মৃতি, প্রিয় শিক্ষক, সহপাঠী ও বিদ্যালয় জীবনের আনন্দ-বেদনার গল্প একে অপরের সঙ্গে ভাগ করে নেন। অনেকেই দীর্ঘ কয়েক দশক পর সহপাঠীদের সঙ্গে সাক্ষাৎ করে আবেগাপ্লুত হয়ে পড়েন। পুরো বিদ্যালয় প্রাঙ্গণজুড়ে উৎসবমুখর পরিবেশ ও মিলনমেলার আনন্দঘন আবহ বিরাজ করে।

অনুষ্ঠানে আলোচনা সভা ও স্মৃতিময় পর্ব আয়োজন করা হয়। আলোচনায় বক্তারা বিদ্যালয়ের ঐতিহ্য, শিক্ষা বিস্তারে এর ভূমিকা এবং প্রাক্তন শিক্ষার্থীদের সামাজিক দায়বদ্ধতার বিষয়টি তুলে ধরেন। প্রাক্তন শিক্ষার্থীরা বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে ভবিষ্যতেও পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন এস এম ইসরাইল হোসেন। যুগ্ম আহ্বায়ক ছিলেন এম সিদ্দিকুর রহমান ও মোল্লা মাকসুদুল ইসলাম। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম ফরহাদ হোসেন। অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও সুন্দরভাবে পরিচালনা করেন মোল্লা আফুরুল ইসলাম এবং মোঃ হাবিবুর রহমান মল্লিক।

আয়োজকরা জানান, এই মিলনমেলার মূল উদ্দেশ্য ছিল প্রাক্তন ও বর্তমান প্রজন্মের মধ্যে সেতুবন্ধন তৈরি করা, বিদ্যালয়ের ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং বিদ্যালয়ের প্রতি ভালোবাসা ও দায়বদ্ধতা আরও সুদৃঢ় করা। সফল আয়োজনের মধ্য দিয়ে মিলনমেলাটি প্রাক্তন শিক্ষার্থীদের জন্য একটি স্মরণীয় ও আনন্দঘন দিনে পরিণত হয়।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park