1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

ফুলবাড়ীতে আল আকসা মডেল মাদরাসার শুভ উদ্বোধন

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৫১ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার।

দিনাজপুরের ফুলবাড়ীতে দ্বিনি শিক্ষা ও জেনারেল শিক্ষার সমন্বয়ে ত্রিভাষিক বাংলা ইংরেজি ও আরবী ভাষায় দক্ষতা অর্জনের লক্ষ্যে আল আকসা মডেল মাদ্রাসার শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার ১২ ডিসেম্বর সন্ধ্যায় শিবনগর ইউনিয়নের বাসুদেবপুর পুরাতন বন্দর নুরপুরে,আল আকসা মডেল মাদরাসার উদ্বোধন অনুষ্ঠানে মাদরাসার ম্যেনেজিং কমিটির সাধারণ সম্পাদক, সাংবাদিক আজগার আলীর সঞ্চালনায় আল আকসা মডেল মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক আফতার আলীর সভাপতিত্বে ত্রিভাষিক বাংলা ইংরেজি ও আরবী ভাষায় দক্ষতা অর্জনসহ হিফজ ও জেনারেল শিক্ষার সমন্বয়ে শিক্ষার মান উন্নয়নে প্রতিষ্ঠানটি উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো: আমিনুল হক।

এসময় আমন্ত্রিত অতিথিরা ছিলেন উপজেলার শিবনগর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সামেদুল ইসলাম মাষ্টার বিশিষ্ট সমাজসেবক রফিকুল ইসলাম মন্টুসহ স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি প্রতিষ্ঠানটিতে অভিভাবক সমাবেশে শিক্ষার মান ও শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগীসহ না না দিক নির্দেশনা মুলক আলোচনা করেন। পরিশেষে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রঙ্গন শিল্পী গোষ্ঠীর ইসলামীক সংগীত পরিবেশনের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park