1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

দিঘলিয়া প্রেসক্লাবে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ৪৫ বার পঠিত

মোঃ রানা মোল্লা ​দিঘলিয়া প্রতিনিধি।।

​বিএনপি’র চেয়ারপারসন, গণতন্ত্রের আপোষহীন নেত্রী এবং তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দিঘলিয়া প্রেসক্লাবে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার
(১১ ডিসেম্বর ) প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

দোয়া মাহফিলে বক্তারা বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য লাভ এবং সুস্থ জীবন কামনা করে আবারো দেশের সেবায় নিয়োজিত হতে পারেন সে জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রেসক্লাব নেতৃবৃন্দ। পাশাপাশি  দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়়েছে ।

​প্রেসক্লাবের নিজস্ব কার্যালয় দোয়া পরিচালনা করেন ষ্টার ২ নং গেট বাজার মসজিদের পেশ ইমাম মাহামুদুল হাসান।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে
সভাপতিত্ব করেন  প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম । আরো উপস্থিত ছিলেন নির্বাহী সদস্য এম ফরহাদ কাদির, এস এম রফিকুল ইসলাম বাবু,  সিনিয়র সহ সভাপতি গাজী জামসেদুল ইসলাম সৌরভ, কার্যকারী সদস্য আরিফুল ইসলাম হাসান, দপ্তর সম্পাদক মোঃ আশরাফ হোসেন, প্রচার সম্পাদক মোঃ সালাহ উদ্দিন মোল্যা, তথ্য ও প্রযুক্তি সম্পাদক তৌহিদুল ইসলাম রূপম, ক্রীড়া সম্পাদক মোঃ রানা মোল্লা,  এস এম শামীম,  মোঃ হাবিবুর রহমান মল্লিক,  আলহাজ্ব মল্লিক মোকসেদুর রহমান খোকন , কিশোর কুমার দে, এস এম শামীম ২, শেখ রুবেল  প্রমূখ।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park