1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

দিনাজপুরের চিরিরবন্দরে মোবাইল কোট পরিচালনায় ২৫ হাজার টাকা জরিমানা করেন বিএসটিআই

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৭৯ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম,স্টাফ রিপোর্টার

দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার দুটি প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালত পরিচালনা ২৫ হাজার টাকা জরিমান করেন বিএসটিআই।

আজ ৯ ডিসেম্বর (মঙ্গলবার) দুপুর সাড়ে ১২ টায় উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুয জোহরা এবং সহকারী কমিশনার( ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহানা আফরোজ এর নেতৃত্বে পৃথক দুইটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে…
(১) মেসার্স আর বি এগ্রো ফুড, চকইসব, চিরিরবন্দর,দিনাজপুর প্রতিষ্ঠানের উৎপাদিত বিস্কুট,ব্রেড ও কেক পণ্যসমূহের অনুকূলে মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত বিক্র‍য়- বিতরণ করার অপরাধে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন,২০১৮’এর সংশ্লিষ্ট ধারায় ১৫,০০০/= (পনেরো হাজার) টাকা মাত্র জরিমানা করেন এবং জরিমানা আদায় করে মামলা নিষ্পত্তি করা হয়।
(২) স্মৃতি বেকারী, রাণীরবন্দর, চিরিরবন্দর, প্রতিষ্ঠানের অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন করার অপরাধে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ, ২০০৯’ এর সংশ্লিষ্ট ধারায় ১০,০০০/- (দশ হাজার) টাকা মাত্র জরিমানা করেন এবং জরিমানা আদায় করে মামলা নিষ্পত্তি করা হয়।

উক্ত অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন জনাব ইশতিয়াক আহম্মেদ, ফিল্ড অফিসার(সিএম), বিএসটিআই, দিনাজপুর।

জনস্বার্থে বিএসটিআই দিনাজপুরের এরুপ কার্যক্রম অব্যাহত থাকবে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park