1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

বেগম খালেদাজিয়ার আশু রোগমুক্তি কামনায় উপজেলা প্রেসক্লাব দিঘলিয়ার দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৪২ বার পঠিত

আবিদ আজাদ দিঘলিয়া প্রতিনিধি খুলনা।

বাংলাদেশের সাবেক তিন বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদাজিয়ার সুস্থতা কামনায় উপজেলা প্রেসক্লাব দিঘলিয়ার আয়োজনে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সোমবার(৮ ডিসেম্বর) আছর বাদ উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ জাহিদুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা ডা. সৈয়দ আবুল কাসেম, সাধারণ সম্পাদক শেখ শামীমুল ইসলাম, সহ সভাপতি মোঃ ইব্রাহিম শেখ, সহ সাধারণ সম্পাদক আবিদ আজাদ, কোষাধ্যক্ষ সৌমিত্র দত্ত, দপ্তর সম্পাদক বেনজীর আহমেদ মুকুল, প্রচার সম্পাদক জাহিদ হোসেন, সদস্য মোঃ সোহাগ বিশ্বাস, ইকবাল মোল্লা, খান শহিদুল ইসলাম, কুদ্দুস মোল্যা প্রমুখ। খালেদা জিয়ার দোয়া মাহফিলে উপস্থিত সাংবাদিকবৃন্দরা বলেন, খালেদা জিয়া গৃহবধূ থেকে রাজনীতিতে এসে বাংলাদেশের মানুষের উত্তরণের পথ দেখিয়েছিলেন। তিনি সফলতার সাথে তিনবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। তার মতো নেত্রী বাংলাদেশের জন্য সর্বদাই প্রয়োজন। তিনি ছিলেন বাংলাদেশর প্রথম নারী প্রধানমন্ত্রী। তিনি বাংলাদেশের মাটি মানুষ আকরে ধরেছিলেন যার দৃষ্টান্ত আজও বহমান। তিনি কোনো অন্যায়ের সাথে আপোষ করেননি যার কারণে তাকে আপসহীন নেত্রী বলা। মহান আল্লাহপাক বেগম খালেদাজিয়াকে সুস্থতা দান করুক।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park