1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

খুলনা জেলার সকল থানার অফিসার ইনচার্জগণের বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৯২ বার পঠিত

(ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা)

অদ্য- ০৭ ডিসেম্বর ২০২৫ খ্রি. খুলনা জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে খুলনা জেলার সকল থানার অফিসার ইনচার্জগণের বদলি জনিত বিদায় উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান মহোদয়।
বিদায় অতিথিদের উদ্দেশ্যে পুলিশ সুপার মহোদয় বলেন “খুলনা জেলার আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে অফিসার ইনচার্জবৃন্দের নিষ্ঠা, পেশাদারিত্ব ও আন্তরিকতা সত্যিই প্রশংসনীয়। সকলের সম্মিলিত প্রচেষ্টায় জেলা পুলিশের কার্যক্রম আরও গতিশীল, জনবান্ধব করতে অফিসার ইনচার্জদের নিবেদিত প্রচেষ্টার প্রশংসা করেন এবং আগামীর কর্মস্থলে তাঁদের জন্য সফলতা, কল্যাণ ও নিরাপদ যাত্রা কামনা করেন।
অনুষ্ঠানে বিদায়ী অফিসার ইনচার্জগণ তাঁদের কর্মজীবনের অভিজ্ঞতা, স্মৃতিচারণ ও জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।পরিশেষে মান্যবর পুলিশ সুপার মহোদয় বিদায়ী অফিসার ইনচার্জগণদের খুলনা জেলা পুলিশের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব এস, এম, আল-বেরুনী, অতিরিক্ত পুলিশ সুপার- (প্রশাসন ও অর্থ), জনাব আনিসুজজামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) অতিরিক্ত দায়িত্বে-ট্রাফিক, জনাব আবির সিদ্দিকী শুভ্র, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার, (সি-সার্কেল), জনাব সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল), খুলনা জেলাসহ জেলা পুলিশের সকল থানার বিদায়ী অফিসার ইনচার্জগণ ।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park