1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

খুলনা বিভাগে বিভিন্ন জেলায় ভোক্তা-অধিকারের অভিযান

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৯৩ বার পঠিত

মোঃ মামুন মোল্লা খুলনা

বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় ও খুলনা বিভাগের আওতাধীন বিভিন্ন জেলা কার্যালয় কতৃক ০৩ ডিসেম্বর বুধবার ভোক্তা অধিকারের ১০ টি টিম তদারকিমূলক অভিযান পরিচালনা করে। এসময়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী, চাল, ভোজ্য তেল, গ্যাস, ঔষধ, ডায়াগনস্টিক, আলু, দেশি পেয়াজ, সবজি, মুরগির বাজার ও ডিমের বাজার দর ও ক্রয় ভাউচার যাচাই করা হয় এবং সকল ব্যবসায়ীকে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেয়া হয়।তদারকিকালে সরকার নির্ধারিত মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং কেউ সরকার নির্ধারিত মূল্যের থেকে বেশি মূল্য নিলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি দেওয়া হয়। অভিযান কালে খুলনা বিভাগের বিভিন্ন জেলায় বাজার তদারকি ও জরিমানা করা হয়। খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক জনাব মোহাম্মদ সেলিমের নেতৃত্বে খুলনা মহানগরীর সদর থানার শান্তিধাম মোড় এলাকায় অভিযান চালিয়ে আনাম এন্টারপ্রাইজ কে মূল্য তালিকা প্রদর্শন না করা ও যথাযথ পন্য সরবরাহ না করার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এসময় ০১ টি প্রতিষ্ঠান কে মোট ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক জনাব দিনারা জামানের নেতৃত্বে খুলনা মহানগরীর সদর থানার শান্তিধাম মোড় ও বড় বাজার এলাকায় অভিযান চালিয়ে তুলি সুপার শপ কে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করার অপরাধে ১ হাজার ৫ শত টাকা, মধুমতি হোটেল কে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন করার অপরাধে ৫ হাজার টাকা এবং মেসার্স সঞ্জয় কুমার পাল কে ধার্যকৃত মুল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয় করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এসময় ৩টি প্রতিষ্ঠানকে মোট ১৬ হাজার ৫ শত টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ মাসুম আলী এর নেতৃত্বে কুমারখালী উপজেলার শিমুল বাজার এলাকায় অভিযান চালিয়ে ইব্রাহিম স্টোর কে ভেজাল পণ্য বিক্রয় ও মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এ সময় ০১ টি প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। যশোর জেলা কার্যালয়ে সহকারী পরিচালক জনাব মোঃ সেলিমুজ্জামানের নেতৃত্বে সদর উপজেলার দড়াটানা বাজার এলাকায় অভিযান চালিয়ে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য দ্রব্যে উৎপাদন করার অপরাধে হাসান জিলাপি কে ২ হাজার টাকা, মায়ের দোয়া শাহী জিলাপি কে ২ হাজার টাকা এবং মাহবুব স্টোরকে ২ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এসময় ০৩ টি প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জমিমানা আরোপ ও আদায় করা হয়। খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব ওয়ালিদ বিন হাবিব এর নেতৃত্বে খুলনা জেলার ফুলতলা উপজেলার ফুলতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করার অপরাধে নিউ দত্ত কসমেটিকস কে ৫ হাজার টাকা, আল্লাহর দান কসমেটিকস কে ৭ হাজার টাকা এবং বন্ধু কসমেটিকস কে ১ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এ সময় মোট ০৩ টি প্রতিষ্ঠান-কে ১৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ সজল আহম্মেদ এর নেতৃত্বে সদর উপজেলার জাগলা বাজার এলাকায় অভিযান চালিয়ে মেসার্স অপূর্ব মিষ্টান্ন ভাণ্ডার কে খাদ্য দ্রব্যে নিষিদ্ধ পণ্যের মিশ্রণ ও অবৈধ প্রক্রিয়ায় খাদ্য দ্রব্য উৎপাদন করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এ সময় মোট ০১ টি প্রতিষ্ঠান-কে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় । ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব নিশাত মেহের এর নেতৃত্বে কোটচাঁদপুর উপজেলার পায়রা চত্ত্বর এলাকায় অভিযান চালিয়ে হুমায়রা ফুড কে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন করার অপরাধে ৮ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এসময় মোট ০১টি প্রতিষ্ঠান-কে ৮ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় ।চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ে সহকারী পরিচালক জনাব মামুনুল হাসানের নেতৃত্বে আলমডাঙ্গা উপজেলার সদর বাজার এলাকায় অভিযান চালিয়ে মেসার্স বাকিব ফুড কে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করা ও অবৈধ প্রক্রিয়ায় খাদ্য দ্রব্য উৎপাদন করার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এসময় ০১ টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব শামীম হাসান এর নেতৃত্বে সদর উপজেলার রূপগঞ্জ বাজারে অভিযান চালিয়ে মেসার্স বিশ্বাস ইলেকট্রনিকস ধার্যকৃত মুল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয় করার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এ সময় মোট ০১টি প্রতিষ্ঠান-কে ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরিফা সুলতানা এর নেতৃত্বে সদর উপজেলার দেপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে মেসার্স রিতু ফার্মেসি কে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করার অপরাধে ১ হাজার টাকা এবং রমজান মিষ্টান্ন ভাণ্ডার কে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ২ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এ সময় মোট ০২ টি প্রতিষ্ঠান-কে ৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় ।অভিযানে ১৭ টি প্রতিষ্ঠানকে ১ লক্ষ ২১ হাজার ৫ শত টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় । অভিযান চলাকালে ব্যবসায়ীদেরকে সচেতন করার পাশাপাশি বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করার নির্দেশনা দেয়া হয়। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park