1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

ওয়াজ মাহফিলে কোন দলের পক্ষে ভোট না চাওয়ার অনুরোধ: রূপসায় জেলা প্রশাসক আ স ম জামশেদ খোন্দকার

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৯৯ বার পঠিত

(ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা)

রূপসা উপজেলা
প্রশাসন আয়োজিত খুলনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আ স ম জামশেদ খোন্দকারের সঙ্গে রূপসা উপজেলায় কর্মরত বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণের এবং স্থানীয় সুধীজনদের এক মতবিনিময় সভা মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলা প্রশাসক রূপসা উপজেলার সার্বিক উন্নয়ন,সরকারি সেবার মান বৃদ্ধি, নাগরিক সুবিধা সহজীকরণ এবং জনদুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট দপ্তর সমূহকে আরও সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেন। এসময় তিনি রাজনৈতিক নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন ওয়াজ মাহফিলে কোন দল বা প্রার্থীর পক্ষে ভোট না চাওয়ার অনুরোধ জানান। এ সময় সুধীজনেরা বিভিন্ন সমস্যা এবং দপ্তরের কর্মকর্তারা তাদের দপ্তরের সমস্যা, সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রিকতা। বিশেষ অতিথির বক্তৃতা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেখারুল ইসলাম শামীম, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান আরিফ,রূপসা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)
আঃ সবুর খান। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিনের সঞ্চালনায় উন্মুক্ত আলোচনায়
মতামত ব্যক্ত করেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড.আহসান হাবীব প্রামাণিক, উপজেলা কৃষি কর্মকর্তা তরুণ কুমার বালা, মৎস্য কর্মকর্তা জ্যোতি কনা দাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ বোরহান উদ্দিন,উপজেলা প্রকৌশলী শোভন সরকার,উপজেলা শিক্ষা কর্মকর্তা মুহা: আবুল কাশেম,নির্বাচন কর্মকর্তা
আঃ সাত্তার, সমাজসেবা কর্মকর্তা রাকিবুল ইসলাম তরফদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস.এ.আনোয়ার উল কুদ্দুস,যুব উন্নয়ন কর্মকর্তা শেখ বজলুর রহমান,সমবায় কর্মকর্তা ফরিদ আহম্মেদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাঈদুর রহমান, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন,পল্লী উন্নয়ন কর্মকর্তা তারেক ইকবাল আজিজ,বীর মুক্তিযোদ্ধা শেখ তৈয়েবুর রহমান, আঃ মালেক,উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্যা সাইফুর রহমান, সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি হাবিবুল্লাহ ইমন, ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছাফুর রহমান, মাসুম বিল্লাহ, ইলিয়াজ হোসেন, জিয়াউল ইসলাম বিশ্বাস, আজিজুল ইসলাম নন্দু,জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ নাজিম উদ্দিন, মাওলানা হেকমত আলী, প্রধান শিক্ষক হায়দার আলী, বিউটি পারভিন, আঃ সালাম,তামিম হাসান লিয়ন, ফাহাদ গাজী, শামীম হাওলাদার প্রমুখ।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park