1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

কুয়েটে “কোর্স প্রোফাইল প্রিপারেশন এন্ড সিও-পিও অ্যাটেইনমেন্ট ক্যালকুলেশন” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৫৮ বার পঠিত

মোঃ মামুন মোল্লা খুলনা।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে ০২ ডিসেম্বর মঙ্গলবার “কোর্স প্রোফাইল প্রিপারেশন এন্ড সিও-পিও অ্যাটেইনমেন্ট ক্যালকুলেশন” শীর্ষক কর্মশালা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ এবং আউটকাম বেসড এডুকেশন (ওবিই) পদ্ধতি বাস্তবায়নের অংশ হিসেবে এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী। তিনি তাঁর বক্তব্যে বলেন, গুণগত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি অপরিহার্য এবং এ ধরনের কর্মশালা উচ্চশিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমি বিশ্বাস করি, শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে এ ধরনের কর্মশালার কোনো বিকল্প নেই। আপনাদের অর্জিত জ্ঞানকে নিজ নিজ বিভাগে কাজে লাগিয়ে কার্যকরভাবে কোর্স প্রোফাইল তৈরি করতে হবে এবং অ্যাটেইনমেন্ট ক্যালকুলেশনকে স্বচ্ছ ও নির্ভুল করতে হবে। আমি আশা করি, অংশগ্রহণকারী শিক্ষকবৃন্দ এই প্রশিক্ষণের মাধ্যমে উপকৃত হবেন এবং বিশ্ববিদ্যালয়কে গুণগত শিক্ষাদানের ক্ষেত্রে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে সহায়তা করবেন। কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করেন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) বিভাগের প্রধান প্রফেসর ড. মনির হোসেন এবং ইসিই বিভাগের প্রফেসর ড. এ. বি. এম. আওলাদ হোসেন । তাঁরা কোর্স প্রোফাইল তৈরির প্রক্রিয়া এবং কোর্স আউটকাম (সিও) থেকে প্রোগ্রাম আউটকাম (পিও) অর্জনের হিসাব ( CO-PO attainment Calculation ) পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন ও প্রশিক্ষণ দেন। কর্মশালায় সভাপতিত্ব করেন কুয়েটের আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোঃ হাসানুজ্জামান। তিনি অংশগ্রহণকারী সকলকে সময়োপযোগী এই প্রশিক্ষণ গ্রহণ করে নিজ নিজ বিভাগে এর সফলভাবে প্রয়োগ করার আহ্বান জানান। দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় ইসিই বিভাগের সকল শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন এবং ওবিই পদ্ধতির সফল বাস্তবায়নে কোর্স কারিকুলাম, অ্যাসেসমেন্ট এবং অ্যাটেইনমেন্ট ক্যালকুলেশন সম্পর্কে শিক্ষা লাভ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park