1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সেনহাটি ইউনিয়ন যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৭২ বার পঠিত

আবিদ আজাদ দিঘলিয়া প্রতিনিধি খুলনা।

​বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় সেনহাটি ইউনিয়ন ৪নং ওয়ার্ড যুবদলের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত। মঙ্গলবার(২ ডিসেম্বর) মাগরিব বাদ বোগদিয়া নদীর কূলে অনুষ্ঠিত ​দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, দিঘলিয়া উপজেলা যুবদলের আহবায়ক কুদরতই এলাহী স্পিকার, জেলা যুবদলের সদস্য মাহাবুব মোল্যা, সেনহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মোসলেম উদ্দিন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সেতার সুলতানা, বিএনপি নেতা গাজী এনামুল হাসান মাসুম, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ আব্দুল গণি, সাধারণ সম্পাদক মোল্যা বেলায়েত হোসেন, হাসান বিশ্বাস, সেনহাটি ইউনিয়ন যুবদলের আহবায়ক শেখ সোহেল, যুগ্ম আহবায়ক কৃষ্ণ, দিঘলিয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবিদ আজাদ, আলহাজ্ব সারোয়ার খান কলেজের সভাপতি নয়ন, দিঘলিয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমন, সৌরভ, রফিক, আসাদ, মিল্লাদ, রকি মোল্যা, হাসান প্রমুখ।
​দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা ও দ্রুত আরোগ্যের জন্য মহান আল্লাহ্‌র দরবারে প্রার্থনা করা হয়। পাশাপাশি দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করেও মোনাজাত করা হয়।
​উপস্থিত নেতাকর্মীরা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য সংগ্রাম করছেন এবং অন্যায়ের সাথে কখনও আপোষ করেননি। এজন্য তাকে আপসহীন নেত্রী বলা হয়। তার সুস্থতা দেশের মানুষের প্রত্যাশার অংশ। দলমত নির্বিশেষে সকলের প্রতি দেশনেত্রীর জন্য দোয়া করার আহ্বান জানান।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park