1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

খুলনায় ভোক্তা-অধিকারের অভিযান : ১ লাখ ৩৮ হাজার ৫ শ’ টাকা জরিমানা

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১২৪ বার পঠিত

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা।

খুলনা (০১ ডিসেম্বর) ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় ও খুলনা বিভাগের আওতাধীন বিভিন্ন জেলা কার্যালয় আজ সোমবার ভোক্তা অধিকারের ১১ টি টিম তদারকিমূলক অভিযান পরিচালনা করে। এসময়ে ১ লাখ ৩৮ হাজার ৫ শ’ টাকা জরিমানা করা হয়।খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিমের নেতৃত্বে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার বানরগাতি বাজার এলাকায় অভিযান চালিয়ে পপুলার বেকারিকে যথাযথ পন্য সরবরাহ না করার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।
খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক প্রনব কুমার প্রামাণিকের নেতৃত্বে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার বানরগাতি এলাকায় অভিযান চালিয়ে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করার অপরাধে মুসলিম মিষ্টিঘরকে ১ হাজার টাকা ও ওসমান বেকারিকে ২ হাজার টাকা এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে আল্লাহর দান ফল ঘরকে ৫ শত টাকা ও কেনাকাটা শপকে ১ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।
সাতক্ষীরা জেলা কার্যালয়ে সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান তানভীর এর নেতৃত্বে সদর উপজেলার আখড়াখোলা বাজার এলাকায় অভিযান চালিয়ে জননী কসমেটিকসকে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করার অপরাধে ৪ হাজার টাকা এবং আলিফ স্টোরকে মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ১ হাজার টাকা জরিমানা করা হয়।কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মাসুম আলী এর নেতৃত্বে ভেড়ামারা উপজেলার বারোমাইল বাজার এলাকায় অভিযান চালিয়ে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন করার অপরাধে মায়ের দোয়া হোটেলকে ৩ হাজার টাকা এবং বিসমিল্লাহ হোটেলকে ২ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।যশোর জেলা কার্যালয়ে সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামানের নেতৃত্বে সদর উপজেলার বড় বাজার এলাকায় অভিযান চালিয়ে পন্যের মোড়ক যথাযথ ব্যবহার না করার অপরাধে ভোলানাথ স্টোরকে ১০ হাজার টাকা এবং এস ডি স্টোরকে ১৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব এর নেতৃত্বে খুলনা মহানগরীর সদর থানার সেন্ট্রাল রোড এলাকায় অভিযান চালিয়ে চয়নিকা ফার্মেসিকে মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ৮ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সজল আহম্মেদ এর নেতৃত্বে শ্রীপুর উপজেলার সাচিলাপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে যথাযথ পন্য সরবরাহ না করা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয় কারার অপরাধে মেসার্স সাহা ট্রেডার্সকে ২০ হাজার টাকা এবং মেসার্স রাজিব ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহেরের নেতৃত্বে শৈলকূপা উপজেলার গাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে লোকমান বেকারি কে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন করার অপরাধে ৭ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ে সহকারী পরিচালক মামুনুল হাসানের নেতৃত্বে দামুড়হুদা উপজেলার সদর বাজার এলাকায় অভিযান চালিয়ে মেসার্স আলমগীর এন্টারপ্রাইজকে সেবা গ্রহীতার জীবন ও নিরাপত্তা বিপন্নকারী কার্য করার অপরাধে ৩০ হাজার টাকা এবং মেসার্স জননী ফার্মেসী কে মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসান এর নেতৃত্বে লোহাগড়া উপজেলার এড়েন্দা বাজারে অভিযান চালিয়ে মেসার্স বিসমিল্লাহ ফার্মেসি-কে মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরিফা সুলতানা এর নেতৃত্বে ফকিরহাট উপজেলার ফকিরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে মা বেকারিকে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন করার অপরাধে ৮ হাজার টাকা এবং ফকিরহাট পোল্ট্রি কে মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ১ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।অভিযান চলাকালে ব্যবসায়ীদেরকে সচেতন করার পাশাপাশি বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করার নির্দেশনা দেয়া হয়।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park