1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

খুলনার ডুমুরিয়ার যুবকের লাশ উদ্ধার

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৫৩ বার পঠিত

ডুমুরিয়া খুলনা প্রতিনিধি,

খুলনা (০১ ডিসেম্বর) খুলনার ডুমুরিয়া উপজেলার মিকশিমিল গ্রামের একটি বাগান থেকে জীম খান (২৩) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকালে বাড়ির পাশে একটি বাগানের আমগাছে লাশ ঝুলতে পাওয়া যায়। এ ঘটনায় ডুমুরিয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

নিহত জীম ডুমুরিয়া উপজেলার মিকশিমিল গ্রামের জাকির হোসেন ছেলে।নিহতের বাবা জানান, গতকাল রোববার সন্ধ্যায় জীম মিকশিমিল মাঠে খেলতে যায়। রাত ১১টা পর্যন্ত বাড়ি ফেরেনি। অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে তিনি ঘুমিয়ে পড়েন। সোমবার সকালে জীমকে খোঁজার একপর্যায়ে বাড়ির পাশে একটি বাগানের আমগাছে লাশ ঝুলতে দেখতে পান। পরে স্থানীয়রা এসে লাশ নামায়।

রঘুনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর শেখ শাহজাহান আলী বলেন, জানামতে ছেলেটি নেশা করতো। অনেকবার তাকে আটকানোর চেষ্টা করেছি। লাশে কোনো আঘাত বা দাগ দেখা যায়নি, তবে বাম চোখে সমস্যা আছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল আনাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park