1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

দিঘলিয়ায় জাতীয় পার্টি সভাপতি অ্যাড. লুৎফর রহমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৬৫ বার পঠিত

এস.এম.শামীম দিঘলিয়া খুলনা।

দিঘলিয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও এলাকার অগ্রণী সমাজসেবক অ্যাড. লুৎফর রহমান সোমবার সকালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে দিঘলিয়া উপজেলায় শোকের ছায়া নেমে আসে। মরহুমের স্মরণে গতকাল রবিবার যোহরবাদ উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে জাতীয় পার্টির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক কর্মী-সমর্থক অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, অ্যাড. লুৎফর রহমান ছিলেন একজন সৎ, নীতিবান ও ত্যাগী রাজনৈতিক ব্যক্তিত্ব। দলের কঠিন সময়েও তিনি সংগঠনকে সক্রিয় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর মৃত্যুতে দিঘলিয়া উপজেলা জাতীয় পার্টি এক নিবেদিত প্রাণ নেতাকে হারালো।

নেতৃবৃন্দ আরও বলেন, তিনি শুধু রাজনৈতিক নেতা নন, সামাজিক উন্নয়ন, দরিদ্র মানুষের সাহায্য, শিক্ষা-সেবায় তাঁর অবদান এলাকাবাসীর মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।দোয়া মাহফিলে মরহুমের রুহের মাগফিরাত, জান্নাতুল ফেরদৌস লাভ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

শেষে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে বি এনপি চেয়ার পার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ও দোয়া করা হয়।
দিঘলিয়া উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মল্লিক মুস্তাফিজুল ইসলাম লাভলুর সভাপতিত্বে ও খুলনা জেলা জাতীয় যুব সংহতির সভাপতি ডাঃ সৈয়দ আবুল কাসেমের পরিচালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও খুলনা জেলা জাতীয় পার্টির সভাপতি শফিকুল ইসলাম মধু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এম হাদিউজ্জামান, খুলনা জেলা জাতীয় পার্টির সহ সভাপতি ফরহাদ হোসেন, জাতীয় পার্টির সহ সম্পাদক সরদার জিয়াউল হক, খুলনা মহানগর জাতীয় যুব সংহতির সদস্য সচিব রাসেল হোসেন, খুলনা জেলা জাতীয় যুব সংহতির দপ্তর সম্পাদক বেনজীর আহমেদ মুকুল। দিঘলিয়া উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি শেখ আবু জাফর, বিএনপি নেতা সেলিম রেজা, দিঘলিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মোঃ মুরাদুর রহমান।
আরো উপস্থিত ছিলেন রেজাউল, মিরাজ হালাদার, সিদ্দিকুর রহমান, ওলিউর রহমান, সোহেল সিকদার, আলমগীর হোসেন প্রমুখ।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park