1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

ডুমুরিয়ায় কৃত্রিম প্রজনন সেবা ও ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত”

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৫৯ বার পঠিত

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা।

খুলনার ডুমুরিয়া উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫-এর অংশ হিসেবে আয়োজন করা হয়েছে কৃত্রিম প্রজনন সেবা প্রদান ও ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প। রবিবার ৩০‌ নভেম্বার সকাল থেকে দিনব্যাপী এই ক্যাম্পে এলাকার প্রান্তিক খামারি ও পশুপালকদের মধ্যে ব্যাপক সাড়া দেখা যায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আশরাফুল কবির, ভেটেরিনারি সার্জন ডা: আবু সাঈদ সুমন, এবং প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা: পপি রানী রায় ।উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা চঞ্চল কুমার মন্ডল, আমজাদ হোসেন, মোফিজুল ইসলাম, বৃন্দাবন, আশরাফুল আলম, লিটন ঢালী ও জুবায়ের সহ প্রানীসম্পদ দপ্তরের টেকনিক্যাল স্টাফবৃন্দ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, প্রান্তিক খামারি ও বিভিন্ন প্রাণিসম্পদ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। তারা সারাদিন মাঠ পর্যায়ে খামারিদের সাথে থেকে বিভিন্ন সেবা কার্যক্রম তদারকি করেন।
ক্যাম্পে আসা খামারিদের গবাদিপশুর তাৎক্ষণিক রোগ নির্ণয় করে চিকিৎসা প্রদান করেন ভেটেরিনারি সার্জন ডা: আবু সাঈদ সুমন। তিনি খামারিদের গবাদিপশুর সাধারণ রোগ, লাম্পি স্কিন ডিজিজসহ বিভিন্ন সংক্রামক রোগ সম্পর্কে সচেতন করেন এবং দ্রুত রোগ শনাক্তকরণ ও চিকিৎসার গুরুত্ব তুলে ধরেন। খামারিদের সঠিক সময়ে পশুর চিকিৎসা ও ব্যবস্থাপনা গ্রহণে উৎসাহিত করেন তিনি।
এদিন গবাদিপশুর কৃত্রিম প্রজনন (AI) সেবা প্রদান করা হয়। উপজেলার বিভিন্ন এলাকার খামারিরা তাদের গাভী নিয়ে এসে বিনামূল্যে এই সেবা গ্রহণ করেন। কৃত্রিম প্রজননের মাধ্যমে রোগমুক্ত, উন্নত জাতের বাছুর জন্ম দেওয়া সম্ভব—যা দুধ ও মাংস উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ডুমুরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জ মোঃ আশরাফুল কবির বলেন,
“দেশীয় জাতের উন্নয়ন এবং আধুনিক প্রযুক্তির সঠিক প্রয়োগের মাধ্যমেই প্রাণিসম্পদ খাতকে আরও এগিয়ে নেওয়া সম্ভব। কৃত্রিম প্রজনন প্রযুক্তি গ্রামীণ খামারিদের উৎপাদনশীলতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমরা মাঠ পর্যায়ে আরও দ্রুত এবং মানসম্মত সেবা পৌঁছে দিতে কাজ করছি।”
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫-এর প্রতিপাদ্য—“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদের হবে উন্নতি”এই লক্ষ্য বাস্তবায়নে সারাদেশের মতো ডুমুরিয়াতেও প্রাণিসম্পদ দপ্তর বিভিন্ন সেবা, সচেতনতা কার্যক্রম এবং মাঠপর্যায়ের উদ্যোগ গ্রহণ করছে।
দিনব্যাপী এই ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প ও কৃত্রিম প্রজনন কার্যক্রমে স্থানীয় খামারিদের মধ্যে ব্যাপক উৎসাহ ও সন্তুষ্টি দেখা যায়। স্থানীয়রা জানান, এ ধরনের সেবা ভবিষ্যতেও নিয়মিত হলে তারা আরও উপকৃত হবেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park