1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

দিনাজপুরে খাদ্য অধিদপ্তর পরীক্ষায় ডিভাইসসহ ৩ জন আটক।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৭০ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার।

দিনাজপুরে খাদ্য অধিদপ্তরের সহকারী খাদ্য পরিদর্শক পদে নিয়োগ পরীক্ষায় প্রযুক্তি ব্যবহার ও প্রক্সি দিতে গিয়ে তিনজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আটক ব্যক্তিদের মধ্যে দু’জনের কাছ থেকে বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসও উদ্ধার করা হয়েছে।

রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ছোটরসুলপুর গ্রামের রেজাউল করীমের ছেলে মিফতাহুল (২২)—রংপুর কারমাইকেল কলেজের ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তিনি দিনাজপুরের ওমর ফারুক নামের এক প্রার্থীর হয়ে প্রক্সি দিতে এসে দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে আটক হন।

একইভাবে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামনপি এলাকার মাহিম মিয়া (১৮)-কে আটক করা হয় কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে।

এদিকে, পরীক্ষায় ডিভাইস ব্যবহার করতে গিয়ে পুলিশের হাতে আটক হন শিরিন আক্তার, যার বাড়ি পঞ্চগড় জেলায়। তিনি পরাজপুর ফাসিলাডাঙ্গা হাইস্কুল কেন্দ্র থেকে আটক হয়েছেন।

দিনাজপুর কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) রেজওয়ান জানান, তিনজনকেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এসএম হাবিবুল হাসান বলেন, “কিছুদিন আগে ডিভাইস ব্যবহারকারী একটি চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছিল। আবারও এমন আরেকটি চক্রের সন্ধান মিলেছে। জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাচ্ছে। চক্রের অন্য সদস্যদের ধরতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।” তিনি জানান, আজকের ঘটনায় সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্র সচিবকে মামলা করার নির্দেশনা দেওয়া হয়েছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park