1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

দিঘলিয়ায় বিপন্ন কচ্ছপ ক্রয় বিক্রয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৪৮ বার পঠিত

আবিদ আজাদ দিঘলিয়া প্রতিনিধি খুলনা।

খুলনার দিঘলিয়া উপজেলায় বিপন্ন প্রজাতির কচ্ছপ ক্রয়-বিক্রয়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। শনিবার (২৯ নভেম্বর) দুপুর ২টায় আড়ংঘাটা ইউনিয়নের মাদরাসা মোড়ে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার( ভূমি) দেবাংশু বিশ্বাস।
অভিযান পরিচালনাকালে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ অনুযায়ী বিপন্ন প্রাণী কচ্ছপ ক্রয়-বিক্রয়ের দায়ে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের পর উদ্ধারকৃত প্রায় ৮০টি কচ্ছপকে আড়ংঘাটা বাইপাস রোডের পাশে নিরাপদ জলাশয়ে অবমুক্ত করা হয়।
এছাড়া এলাকাবাসীকে বন্যপ্রাণী ক্রয়-বিক্রয়, শিকার বা পোষা থেকে বিরত থাকার আহ্বান জানায় উপজেলা প্রশাসন।
উল্লেখ্য, বন্যপ্রাণী সংরক্ষণ আইন লঙ্ঘন করলে জেল জরিমানাসহ কঠোর শাস্তির বিধান রয়েছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park