
মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে,
খুলনা জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির বিশেষ সাধারণ সভা ২০২৫ এবং নির্বাচন ২০২৫-২০২৭ খুলনা বিভাগীয় কমিশনার অফিস চত্তরে অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মোঃ হুসাইন শওকত চেয়ারম্যান খুলনা জেলা রেড ক্রিসেন্ট ইউনিট ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক)।
এসময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট ইউনিট খুলনা জেলা শাখার নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি,সম্পাদক সহ ৭ টি পদে ৭ জন প্রার্থী থাকায় নির্বাচন কমিশন সবাইকে বিনা প্রতিদন্ডিতায় বিজয়ী ঘোষণা করেন। বিজয়ী ব্যক্তিরা হলেন ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন কে এম আশরাফুল আলম নান্নু,সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন (সাবেক সাঃ সম্পাদক) ও সাবেক ইউপি চেয়ারম্যান এস এ রহমান বাবুল,
সদস্য পদে রেহানা আক্তার, মইনুর রহমান মইন, সাংবাদিক ও বিডি নিউজ চেয়ারম্যান রাজিব হুমায়ুন রাজু,এস এম আকরামুজ্জামান,এস এম বদরুদ্দোজা বাবু। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ তরিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি এবং প্রধান নির্বাচন কমিশন নুরুল হাই মোহাম্মদ আনাস, নির্বাচন কমিশন সৈয়দ জাকির হোসেন,নির্বাচন কমিশন এ্যাড,
আমিনুল ইসলাম,মিয়া গোলাম কুদ্দুস, মোঃ মঈনুল হোসেন,নিলিমা চক্রবর্তী, সাংবাদিক মহিদুল ইসলাম শাহীন,সাংবাদিক নঈমুল আলমসহ রেড ক্রিসেন্ট খুলনা ইউনিটের শত শত আলজিব সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সকাল ৯ টায় জাতীয় পতাকা উত্তোলন এর মধ্য দিয়ে এজিএম কার্যক্রম শুরু হয়।।