1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

কুয়েটে “গ্রেড-১০ম কর্মকর্তাবৃন্দের চাকুরীবিধি, শৃঙ্খলা ও আচরণবিধি” বিষয়ক মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৪৭ বার পঠিত

মোঃ মামুন মোল্লা খুলনা।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে বিশ্ববিদ্যালয়ের “গ্রেড-১০ম কর্মকর্তাবৃন্দের চাকুরিবিধি, শৃঙ্খলা ও আচরণবিধি” বিষয়ক মৌলিক প্রশিক্ষণ ২৯ নভেম্বর শনিবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী। তিনি তাঁর বক্তব্যে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্য করে বলেন, “শৃঙ্খলা হলো একটি প্রতিষ্ঠানের প্রাণ। আপনারা বিধিবিধান সম্পর্কে অবগত হয়ে যদি স্ব-স্ব দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করেন, তাহলে বিশ্ববিদ্যালয় আরও দ্রæত আন্তর্জাতিক মানে উন্নীত হবে। এই প্রশিক্ষণের মাধ্যমে কর্মকর্তাদের জ্ঞান ও আচরণের ক্ষেত্রেও গুণগত পরিবর্তন আনবে, যা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক মানোন্নয়নে সহায়ক হবে।” প্রশিক্ষণ প্রোগ্রামে মূল আলোচ্য বিষয় হিসেবে বাংলাদেশের সরকারি চাকুরিবিধি, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের স্বশাসিত বিধিমালা এবং কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রণীত শৃঙ্খলা ও আপিল বিধিমালা, ছুটি বিধিমালা মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোঃ হাসানুজ্জামান। তিনি তাঁর বক্তব্যে প্রশিক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, একটি গতিশীল শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কর্মকর্তাদের পেশাদারিত্ব বৃদ্ধি অপরিহার্য, আর এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো নিয়ম-কানুন সম্পর্কে সঠিক ধারণা প্রদান করা। অনুষ্ঠানে সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. মোঃ নূর কুতুবুল আলম। প্রশিক্ষণ প্রোগ্রামে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন কুয়েটের দুজন অভিজ্ঞ শিক্ষক ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোঃ নূরুন্নবী মোল্লা এবং পরিচালক (আইকিউএসি) ও গণিত বিভাগের প্রফেসর ড. মোঃ হাসানুজ্জামান। প্রশিক্ষণ প্রোগ্রামে দুটি কারিগরি অধিবেশন অত্যন্ত গুরুত্ব সহকারে পরিচালনা করেন রিসোর্স পার্সনগণ। কারিগরি অধিবেশন ১: চাকুরি বিধি, আচরণ ও শৃঙ্খলা বিধি, দায়িত্ব ও কর্তব্য উপর সেশন পরিচালনা করেন ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোঃ নূরুন্নবী মোল্লা এবং কারিগরি অধিবেশন ২: সময়ানুবর্তিতা, ছুটির বিধান ও প্রাপ্য সুবিধা উপর সেশন পরিচালনা করেন পরিচালক (আইকিউএসি) ও গণিত বিভাগের প্রফেসর ড. মোঃ হাসানুজ্জামান। উক্ত মৌলিক প্রশিক্ষণ প্রোগ্রামে বিশ্ববিদ্যালয়ের সকল গ্রেড-১০ম কর্মকর্তাবৃন্দ এই দিনব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park