
(খুলনা প্রতিনিধি মোঃ সোহেল রানা)
জাতীয় নির্বাচন কোনো কারণে বিলম্বিত হলে দেশ আবার ফ্যাসিস্ট মাফিয়া রাষ্ট্রে পরিণত হবে।
সোমবার তেরখাদা উপজেলা বারাসত উত্তর খুলনা শাহ মোস্তফা আহমেদ মজিদ স্মারক মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত নির্বাচনী সভায় খুলনা ৪ আসন বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আজিজুল বারি হেলাল প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তেরখাদা উপজেলা বিএনপির সার্চ কমিটির আহ্বায়ক চৌধুরী কাওছার আলীর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন, খান জুলফিকার আলি জুলু, এনামুল হক সজল, আরিফুজ্জামান আরিফ, আতাউর রহমান রনু, আজগর আলী, আব্দুস সালাম মল্লিক, গোলাম মোস্তফা তুহিন, ফখরুল ইসলাম বুলু, মাহাবুর মোল্লা, ইকরাম হোসেন জোমাদ্দার, সাজ্জাদ হোসেন নান্টা, শরিফ নাইমুল হক নাইম, হুমায়ুন মোল্লা, আলমগীর, পলাশ মেম্বার, সোহাগ মুন্সি, সাব্বির আহমেদ টগর, ইমামুল মোল্লা, শামিম আহমেদ রমিজ, সোহেল, লিমন, আসাদ, জাহিদসহ অন্যান্য নেতৃবৃন্দ।।