1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর অফিস উদ্বোধন কালে কবিরুল ইসলাম দাঁড়িপাল্লার দাওয়াতকে বেগবান করতে হবে আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ৫৪ বার পঠিত

দিঘলিয়া প্রতিনিধি।।

খুলনা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এবং খুলনা-৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম বলেছেন ইসলামী আন্দোলনের কর্মীদের দাওয়াতী কাজকে বগবান করতে হবে। এলাকায় এলাকায় জামায়াতে ইসলামীর কর্মীদের ইসলামের প্রচার ও প্রসার ঘটাতে হবে। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। যেখানে খুন-গুম, চাঁদাবাজি, দখলবাজী, ঘুষ, দুর্নীতি থাকবে না।

তিনি বলেন বাংলাদেশের মানুষ সব মত ও পথ দেখেছে। ফ্যাসিবাদ বিদায় নেওয়ার পরও মানুষের মাঝ থেকে খুন, ঘুম, দুর্নীতি, জুলুম, চাঁদাবাজি, মাদক, জুয়াখেলা কোনোটায় বিদায় হয়নি। মাত্র হাত বদল হয়েছে। মানুষ এ অবস্থার পরিবর্তন চায়। বাংলাদেশের মানুষ তার ভাগ্যের পরিবর্তন চায়।
তিনি আরো বলেন বিগত সরকারগুলো এদেশের মানুষের মাঝে সন্ত্রাস ও আগুন সন্ত্রাস চালিয়েছে। মানুষের বাক স্বাধীনতা ও ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। তাই জামায়াতে ইসলামী কেয়ারটেকার ফরমূলা প্রবর্তন করেছিল। বাংলাদেশে শোষণহীন, মাদক ও সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর বিকল্প নেই। গতকাল শুক্রবার (২৮ নভেম্বর) বাদ মাগরিব দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর অফিস উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল হাসান, সেক্রেটারি মাওলানা মুশফিকুর রহমান, সহকারী সেক্রেটারি মোঃ ইসমাইল হোসেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা অঞ্চলের আঞ্চলিক পরিচালক খান গোলাম রসুল, খুলনা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের অফিস সম্পাদক মোঃ মুজাহিদুল ইসলাম, দিঘলিয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ সাইফুল্লাহ মানসুর, সাধারণ সম্পাদক মোঃ তাসলিম হাসান টুটুল, দিঘলিয়া ইউনিয়ন আমীর মাওলানা দেলোয়ার হোসেন, শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আঃ রহিম, মোঃ মুরাদুর রহমান। আরো উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। এর আগে দিঘলিয়া সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে প্রধান অতিথি কয়েকশত নেতা-কর্মীদের নিয়ে বাদ আসর থেকে দিঘলিয়া উপজেলা মোড় থেকে ব্রহ্মগাতী কাঠমিল পর্যন্ত গণসংযোগ করেন। পরে তিনি উপজেলা সংলগ্ন খেজুরবাগানে উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি মিলনায়তনে এক সমাবেশে প্রধান অতিথি বক্তব্য রাখেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park