
এস. এম.শামীম, দিঘলিয়া খুলনা।
খুলনা-৪ আসনের ধানের শীষের প্রার্থী এবং বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক (কেন্দ্রীয় কমিটি), আজিজুল বারী হেলালের নির্বাচনী কার্যক্রমকে গতিশীল করতে দিঘলিয়ায় নির্বাচনী সেন্টার কমিটি গঠন করা হয়েছে।
গত শনিবার (২৮ নভেম্বর) দিঘলিয়া উপজেলার ৪নং সেনহাটি ইউনিয়নের মধ্যাম চন্দনীমহল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই কমিটি গঠন করা হয়। স্থানীয় ৫নং ওয়ার্ড চন্দনীমহল ভোট সেন্টারের জন্য এই কমিটি গঠিত হয়।
মল্লিক নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঃ রকিব মল্লিক ।
সভায় প্রধান অতিথি বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধারের এই লড়াইয়ে প্রতিটি নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই সেন্টার কমিটিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিতি
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোল্লা, মনিরুজ্জামান, শেখ মোসলেম উদ্দিন, খন্দকার ফারুক হোসেন, মোঃ জাহাঙ্গীর মল্লিক,গাজী ইকরামুল, পলি আক্তার, এস এম শামীম, আনোয়ার হোসেন মল্লিক,
এছাড়াও, ৫নং ওয়ার্ড এবং উপজেলা বিএনপির স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
সভার শেষে নবগঠিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করানো হয় এবং নির্বাচনী কার্যক্রমের প্রস্তুতি জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।।