1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

শিরোমণি বাজার বণিক সমিতির নির্বাচনে শেখ রেজাউল হক সভাপতি ও সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম নির্বাচিত

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১১১ বার পঠিত

মোঃ মামুন মোল্লা খুলনা

খুলনার খানজাহান আলী থানার শিরোমনি বাজার বণিক সমিতির ত্রিবার্ষিক সাধারণ নির্বাচন ২৫ নভেম্বর উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। নির্বাচনের সভাপতি পদে আলহাজ্ব শেখ রেজাউল হক (তালা প্রতীক) ভোট পেয়েছেন ৬৮৭। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আমিনুল ইসলাম ( চেয়ার প্রতি ) ভোট পেয়েছেন ৫৩৯ । সাধারণ সম্পাদক পদে মোঃ শাহিদুল ইসলাম ( প্রতীক গরুর গাড়ি ) ভোট পেয়েছেন ৬০৯। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ( প্রতীক হরিণ ) ভোট পেয়েছেন ৫৮২ । কার্যকরী সভাপতি শেখ আব্দুল হামিদ ( প্রতীক ডাব ) ৪৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি মোহাম্মদ শহিদুল্লাহ ( প্রতীক মোমবাতি ৮৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন । যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল শেখ ( প্রতীক হাতি ) ৬০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন । সহ সাধারণ সম্পাদক শেখ ফরিদ ( প্রতীক টিউবওয়েল ) ৬৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন । সাংগঠনিক সম্পাদক মোঃ ইয়াসিন হোসেন বরকত ( প্রতীক দোয়াত কলম) ৯৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন । দপ্তর সম্পাদক মোঃ মিরাজুল ইসলাম মেরাজ ( প্রতীক গোলাপ ফুল ) ৬০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন । প্রচার সম্পাদক শেখ সাব্বির হোসেন ( প্রতীক ট্রাক ) ৬৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন .। কোষাধক্ষ্য মীর বাবুল আক্তার ( প্রতীক তলোয়ার) ৪৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন । কার্যকারী সদস্য মোঃ জামাল মোল্লা (প্রতীক ঘোড়া) ৪৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন.। মোট ১২৬৬ ভোটের মধ্যে ১২২৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ছিলেন ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শেখ ইকবাল হোসেন, সদস্য সচিব বাকেশী কর্মচারী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মোড়ল আনিসুর রহমান এবং সদস্য ছিলেন মুন্সি মইনুল ইসলাম। এই নির্বাচনের সার্বিক সহযোগিতা করেন শিরোমনি বাজার বণিক সমিতির এড হক কমিটির আহবায়ক অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, খানজাহান আলী থানার সাংবাদিক ইউনিটির সভাপতি শেখ বদর উদ্দিন, সাংবাদিক ইউনিটির কোষাধক্ষ গাজী মাকুল উদ্দিন, সাংবাদিক ইউনিটির সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল্লা তারেক, সাংবাদিক ইউনিটি সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বাবু মিহির রঞ্জন বিশ্বাস ও এনটিভির অনলাইন প্রতিনিধি মোঃ তোফাজ্জেল হোসেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park