
(ক্রাইম রিপোর্ট মোঃ সোহেল রানা )
তেরখাদা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এক অবহিতকরণ সভার আয়োজন করা হয়।
২৪ November বুধবার, দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা কৃষি অফিসের কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে উপ-সহকারী কৃষি কর্মকর্তা, বিসিআইসি এবং বিএডিসি সার ডিলারদের জন্য “সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৫” বিষয়ে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার শিউলি মজুমদার, এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আঁখি শেখ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ সাইদুজ্জামান, উপজেলা প্রাণি সম্পদ অফিসার (ভারপ্রাপ্ত) ডাঃ অমিত রায়, থানার ওসি (তদন্ত) মোঃ কবির আহমেদ, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ মাসুদ রানা, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার নুসরাত জাহান, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মাসুম বিল্লাহ, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ রফিকুল ইসলাম।
এছাড়াও এই সভায় সার ডিলার মোঃ জাহিদুল ইসলাম, মোঃ হাবিব মোল্যা, সুধীর কুমার সাহা, মোঃ কামরুল ইসলাম, সুশীল কুমার সাহা এবং স্থানীয় ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত ডিলারগণ উপস্থিত ছিলেন।।