1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

পরিবেশ অধিদপ্তরের অভিযানে চুয়াডাঙ্গায় ৪টি ইটভাটা সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ১৫৫ বার পঠিত

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে,

গতকাল মঙ্গলবার ২৫ শে নভেম্বর চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা এলাকায় পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের বিজ্ঞ চৌকস এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মমতাজ বেগমের নেতৃত্বে , জেলা প্রশাসন চুয়াডাঙ্গার নির্দেশনায় ও পরিবেশ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উদ্যোগে,জেলার দামুড়হুদা এলাকায় ইট প্রস্তুত ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ সংশোধনী ২০১৯ অমান্য করে ইটভাটা পরিচালনা করায় মেসার্স রাইসা ব্রিকস, মেসার্স  বর্ষা ব্রিকস, মেসার্স হিরো ব্রিকস ও মেসার্স দেশ ব্রিকস নামের ৪ টি ইটভাটায় ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে  কিলন, চিমনি ও সমুদয় কাচা ইট পুরোপুরি ধ্বংস করা হয় ‌।

উক্ত ভ্রাম্যমান আদালতে প্রসিকিউটারের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলার সহকারি পরিচালক নরেশ বিশ্বাস। মোঃ নাঈম হোসেন সহ জেলার অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন । ভ্রাম্যমান আদালতের শৃঙ্খলা রক্ষার দায়িত্বের‍্যাব- ১২, চুয়াডাঙ্গা জেলা পুলিশ , আনসার ও ফায়ার সার্ভিসের  সদস্যরা উপস্থিত ছিলেন । অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের এমন কার্যক্রম চলমান থাকবে বলে অধিদপ্তর সূত্রে নিশ্চিত করা হয়।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park