1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

বিদ্যুৎ অফিসে অসদুপায় অবলম্বনে চরম ভোগান্তিতে গ্রাহক আবাসিক প্রকৌশলী বরাবর অভিযোগ দায়ের

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৬৮ বার পঠিত

আবিদ আজাদ দিঘলিয়া প্রতিনিধি খুলনা

দিঘলিয়া বিদ্যুৎ সরবরাহ ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) এর স্টাফ কতৃক অসদুপায় অবলম্বনে চরম ভোগান্তিতে মীর রুহুল আমীনের পরিবার। ক্ষতিগ্রস্ত রুহুল আমীন গতকাল সোমবার (২৫ নভেম্বর) দিঘলিয়া বিদ্যুৎ সরবরাহ আবাসিক প্রকৌশলীর কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। রুহুল আমীন লিখিত অভিযোগে উল্লেখ করেন, তিনি সেনহাটি ৭নং ওয়ার্ডের বাসিন্দা তার বিদ্যুৎ গ্রাহক হিসাব নং-১০৯২৩১৮৪৬ মিটারের দুই মাসের(সেপ্টেম্বর ও অক্টোবর) বিদ্যুৎ বিল বকেয়া থাকায় তিনি ১৩ নভেম্বর দিঘলিয়া বিদ্যুৎ অফিসের বিলিং শাখার বিল পোস্টিং কম্পিউটার অপারেটর জনৈক সাব্বির এর নিকট গেলে তিনি বিলের কাগজে সীল স্বাক্ষর পূর্বক ২৭ নভেম্বর ২৫ তারিখ পর্যন্ত বিল প্রদানের সময় বর্ধিত করে দেয়। কিন্তু পরবর্তীতে ২৪ নভেম্বর বিদ্যুৎ অফিসের কর্মকর্তাগণ তার বসত বাড়ীতে যেয়ে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে মিটার নিয়ে চলে যায়। এতে করে রুহুল আমীন ও তার পরিবার চরম ভোগান্তি রয়েছে।
ক্ষতিগ্রস্ত রুহুল আমীন এ প্রতিবেদককে বলেন, বিদ্যুৎ অফিসের কর্মকর্তাগণ ম্যাজিস্ট্রেট সহকারে আমার বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিয়ে মিটার নিয়ে চলে যায় এবং সমন জারি করে। বিদ্যুৎ বিচ্ছিন্নকালে আমি উপ সহকারী প্রকৌশলীর সীল স্বাক্ষরকৃত বিলের কাগজে দেখালে সেটি তারা প্রত্যাখ্যান করে এবং এ বিষয়ে অবগত নন বলে জানায়। আমার এখন কোর্ট পর্যন্ত যেতে হবে সমস্যা সমাধানের জন্য। এটা আমার জন্য খুবই কষ্টদায়ক। সেকারণে আমি সঠিক বিচার পাওয়ার জন্য লিখিত আবাসিক প্রকৌশলী বরাবর অভিযোগ দায়ের করেছি।
এ বিষয়ে আবাসিক প্রকৌশলী মোঃ আশরাফুল ইসলাম বলেন, বিল পোস্টিং অপারেটর সাব্বির আমাদেরকে না জানিয়ে বিদ্যুৎ বিলের কাগজে উপ সহকারী প্রকৌশলীর সীল স্বাক্ষর ব্যবহার করেছে। এ কাজটি চরম অন্যায় এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park