1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

ডুমুরিয়ায় বিশেষ অভিযানে পুশকৃত চিংড়ি জব্দ, ব্যবসায়ীদের অর্থদণ্ড।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৫৭ বার পঠিত

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা।

খুলনা জেলার ডুমুরিয়ায় চিংড়িতে জেলি পুশ করে ওজন বাড়ানোর অপচেষ্টার বিরুদ্ধে পরিচালিত বিশেষ অভিযানে দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড এবং পুশকৃত চিংড়ি জব্দ করা হয়েছে। রবিবার (২৩ নভেম্বর ২০২৫) বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করে ডুমুরিয়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়।
“মৎস্য ও মৎস্য পণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) বিধিমালা ১৯৯৭ (সংশোধিত ২০০৮)” অনুযায়ী পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান।

অভিযানে প্রথমেই ডুমুরিয়া বাজারের মেসার্স সাগর ফিসে চিংড়িতে জেলি পুশের সত্যতা পাওয়া যায়। এ অপরাধে ডিপোকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ১০ কেজি পুশকৃত চিংড়ি ও প্রায় ৩০ কেজি জেলি জব্দ করা হয়।একই বাজারের মেসার্স মোল্যা ফিসেও পানি পুশের প্রস্তুতি নিতে দেখা গেলে ডিপো মালিককে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।এ ছাড়া লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার অপরাধে ডুমুরিয়া বাজারের ভাই ভাই ফিস, আবির ফিস, আয়শা ফিস, সঞ্জিত ফিস ও শ্রুতি ফিস—এই পাঁচ ডিপোকে ১ হাজার টাকা করে অর্থদণ্ড দেয়া হয়। তবে এসব ডিপো থেকে কোনো পুশকৃত চিংড়ি পাওয়া যায়নি।অভিযানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী কেএম মহসিন আলম, অফিস সহকারী মোঃ সাইফুল্লাহসহ দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।বাংলাদেশের অন্যতম রপ্তানি পণ্য চিংড়ি দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক বাজারে সুনাম অর্জন করেছে। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ীর জেলি বা অন্যান্য পদার্থ পুশ করে কৃত্রিমভাবে ওজন বৃদ্ধি করার অপচেষ্টায় এই সুনাম ঝুঁকির মুখে পড়ছে। বিশেষজ্ঞদের মতে, এমন প্রতারণা শুধু ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি বাড়ায় না, বরং দেশের বৈদেশিক বাণিজ্যেও নেতিবাচক প্রভাব ফেলে।

অভিযান শেষে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান বলেন,
“পুশকৃত চিংড়ি প্রতারণার পাশাপাশি জনস্বাস্থ্যের জন্যও ক্ষতিকর। এ ধরনের অপকর্মের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে। ভোক্তাদেরও সচেতন থাকতে হবে।”

বিশেষজ্ঞদের মতামত, দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলের অন্যান্য উপজেলায়ও এমন অভিযান জোরদার করা গেলে চিংড়ি শিল্পে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হবে এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের সুনাম আরও শক্তিশালী হবে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park