1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

খুলনার দিঘলিয়ায় অর্ধশতাধিক নেতা-কর্মীর জামায়াতে ইসলামীতে যোগদান ।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৪১ বার পঠিত

দিঘলিয়া প্রতিনিধি।

বাংলাদেশে কুরআনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে শৃংখলা ও শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব শুক্রবার (২১ নভেম্বর) আসরবাদ খুলনার দিঘলিয়ায জামায়াতে ইসলামীতে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে খুলনা জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য স ম এনামুল হক এ কথা বলেন।

তিনি বলেন, ফ্যাসীবাদী আমলে চারদিকে যেমন অরাজকতা, সন্ত্রাস, শোষণ ও দুর্ণীতি ও আগুন সন্ত্রাসের সমাজ প্রতিষ্ঠা হয়েছিল। খুন গুমের রাজত্ব কায়েম করেছিল আজও তা অব্যাহত রয়েছে।

দেশের সর্বত্র ভাঙ্গচুর ও জ্বালাও পোড়াও , দখলবাজি শুরু হয়েছে। মানুষকে এ থেকে মুক্তি পেতে হলে কোরআনের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে।
আর শোষণমুক্ত, সন্ত্রাসমুক্ত ও বৈষম্যহীন সমাজ্যবস্থা প্রতিষ্ঠা করতে জামায়াতে ইসলামীর বিকল্প নেই।

দিঘলিয়া সদর ইউনিয়নে ২ নং ওয়ার্ডের মোড়ল পাড়ায় যোগদান অনুষ্ঠানে বিল্লাল মোড়লের নেতৃত্বে স্থানীয় বিএনপি ও জাতীয় পার্টি থেকে বিভিন্ন পর্যায়ের অর্ধ শতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। মোজাহার মোড়লের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোঃ আবুল হাসান, সেক্রেটারি মাওলানা মুশফিকুর রহমান, সহকারী সেক্রেটারি মোঃ ইসমাইল হোসেন, দিঘলিয়া ওলামা মশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মুফতি আজিজুর রহমান সোহেল, দিঘলিয়া উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা আসাদুল্লাহ হামিদি, দিঘলিয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ সাইফুল্লাহ মানসুর, দিঘলিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা দেলোয়ার হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এর পূর্বে তিনি মহেশ্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে স ম এনামুল হক বক্তব্য রাখেন।

এর পরে তিনি দেয়াড়া খেয়াঘাট সংলগ্ন মাহবুব সাহেবের রাইসমিল চত্বরে দেয়াড়া ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সমাবেশে বক্তব্য রাখেন। মোঃ মেছার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে অন্যান্য নেতৃবৃন্দের সাথে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা অঞ্চলের আঞ্চলিক পরিচালক খান গোলাম রসুল উপস্থিত ছিলেন। এরপর বাদ মাগরিব দিঘলিয়া ৭ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর এক সমাবেশ ফরমাইশখানা প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। দিঘলিয়া ৭ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও খুলনা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন খুলনা জেলা উত্তর শাখা ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি মোঃ ইলিয়াস হুসাইন ও খুলনা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের অফিস সম্পাদক মোঃ মুজাহিদুল ইসলাম, দিঘলিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর শুরা ও কর্মপরিষদ সদস্য মোঃ মুরাদুর রহমান।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park