1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

নারী উদ্যোক্তা জাগরণের আলো—নেটওয়ার্কিং, অর্থায়ন ও ট্রেড পোর্টালের সুযোগ-সম্ভাবনা’র কর্মশালা অনুষ্ঠিত।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৯৬ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম,স্টাফ রিপোর্টার, দিনাজপুর থেকে।

দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ কাঞ্চন ১ এ আজ ২০ নভেম্বর (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হলো বাংলাদেশের নারী ব্যবসায়ী ও উদ্যোক্তাদের নেটওয়ার্কিং স্থাপন, সহজ অর্থায়ন এবং বাংলাদেশ ট্রেড পোর্টালের ভূমিকা শীর্ষক এক প্রাণবন্ত ও অনুপ্রেরণামূলক কর্মশালা—যা নারী উদ্যোক্তা বিকাশের নতুন দুয়ার খুলে দিলেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের আয়োজনে বাংলাদেশ রিজিওনাল কানেক্টিভিটি প্রকল্প-১ এর অংশ হিসেবে অনুষ্ঠিত এ কর্মশালার প্রধান অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও ডব্লিউটিও অনুবিভাগের প্রধান খাদিজা নাজনীন। তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতিতে নারী উদ্যোক্তাদের অবদান দ্রুত বাড়ছে। নারী বান্ধব কর্মসংস্থান এবং সহজ শর্তে ঋণ প্রদান—এসব উদ্যোগ বাস্তবায়িত হলে গ্রামীণ অর্থনীতি আরও সমৃদ্ধ হবে। প্রশিক্ষিত নারী উদ্যোক্তাই বিশ্ববাজারে বাংলাদেশের অবস্থান আরও উজ্জ্বল করবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও প্রকল্প পরিচালক শায়লা ইয়াসমিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম ,
তিনি বলেন নারীর সাহস, সৃজনশীলতা ও উদ্যোগকে দেশের অর্থনৈতিক ভবিষ্যতের অন্যতম প্রধান শক্তি হিসেবে উল্লেখ করেন।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ।
স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি মোছাঃ জান্নাতুস সাফা শাহিনুর।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি শাহরিয়ার নাছরিন, দিনাজপুর চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ্ব আবু বক্কর ছিদ্দিক, সিনিয়র সহসভাপতি মোঃ আখতারুজ্জামান জুয়েল, সহ-সভাপতি মোঃ শামীম কবীর,পরিচালক মনজুর মুরশেদ সুমন,মোহাম্মদ শামীম কবির অপু,জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মোঃ মোরশেদ আলী খান,উইমেন চেম্বারের সহ-সভাপতি খৃস্টিনা লাভলী দাস।এ প্রকল্পের সার্বিক অগ্রগতি ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করেন প্রকল্পের কনসালটেন্ট মোঃ মামুন উর রশিদ। কর্মশালায় অংশ নেন সোনালী, অগ্রণী ও জনতা ব্যাংকের প্রতিনিধি, নারী উদ্যোক্তা, সরকারি দপ্তরের কর্মকর্তা এবং ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।নারী উদ্যোক্তাদের জন্য সহজ অর্থায়ন, প্রশিক্ষণ, অনলাইন ট্রেড পোর্টালের ব্যবহার, আন্তর্জাতিক বাণিজ্য সুযোগ—সব মিলিয়ে কর্মশালাটি পরিণত হয় তথ্য, অনুপ্রেরণা ও সম্ভাবনার মিলনমেলায়। দিনাজপুরের নারী উদ্যোক্তাদের জন্য এই কর্মশালা যেন নতুন পথের দিশা—যা তৈরি করবে দক্ষতা, সৃষ্টি করবে সুযোগ এবং এগিয়ে নেবে সাম্যের বাংলাদেশ।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park