1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

র‌্যাব-৬ যশোর মডেল থানা হত্যা মামলার দুই আসামিকে আটক করেছে

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৫৫ বার পঠিত

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে,

যশোরের কোতোয়ালি মডেল থানার চাঞ্চল্যকর হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত দুজন আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। র‍্যাব ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করতে সচেষ্ট রয়েছে।এরই ধারাবাহিকতায় অদ্য ১৯ নভেম্বর ২০২৫ খ্রীস্টাব্দ, সকাল ১০:০০ ঘটিকার সময় র‍্যাব-৬, সিপিসি-৩, যশোর এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার কোতোয়ালি মডেল থানাধীন পালবাড়ির মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে যশোর জেলার কোতোয়ালি মডেল থানার চাঞ্চল্যকর হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মানিক কুমার (৫২) ও

মুক্ত কুমার (৩৫), উভয় পিতা- কৃষ্ণ কুমার, মাতা: কল্পনা রানী সাং- শানতলা, থানা: কোতোয়ালি, জেলা: যশোরদ্বয়কে গ্রেফতার করেন। উক্ত মামলার এজাহার বিশ্লেষণে জানা যায়, গত ২৩/০২/২৪ খ্রিস্টাব্দ বাদির ছেলে ও তার বন্ধুরা যশোরের কোতোয়ালি মডেল থানাধীন চুড়ামনকাটি এলাকায় নামযঞ্জ অনুষ্ঠান দেখার জন্য গেলে খাওয়া-দাওয়ার বিষয় নিয়ে বাদির ছেলে ও তার বন্ধুদের সাথে আসামী পক্ষের তর্কাতর্কি হয়।

পরদিন ২৪/০২/২৪ খ্রিস্টাব্দ বাদির ছেলের বন্ধুরা যশোরের ঝিকরগাছা থানাধীন মল্লিকপুর এলাকায় নামযঞ্জ অনুষ্ঠান দেখার জন্য গেলে মামলার আসামিরা পূর্ব শত্রুতার জের ধরে বাদির ছেলের বন্ধুদের উপর অতর্কিতভাবে হামলা চালায়। উক্ত ঘটনায় বাদীর ছেলের বন্ধু জীবন দাস, স্বাধীন দাস, দীপ্ত দাস আহত হলে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, যশোরে চিকিৎসার জন্য ভর্তি করেন।পরদিন ২৫/০২/২৪ খ্রিস্টাব্দ বাদির ছেলে চয়ন দাস ও তার বন্ধু অগ্নিদাস, রাজু দাস, সঞ্জীবন দাস, মদন দাস আহতদের দেখার জন্য হাসপাতালে যায়। হাসপাতাল থেকে ফেরার পথে যশোর কোতোয়ালি মডেল থানাধীন শানতলা গ্রামস্থ পেপসি কোম্পানির প্রথম গেটের সামনে পৌঁছাইলে ধৃত আসামি সহ অন্যান্য আসামীরা বাদির ছেলে ও তার বন্ধুদের উপর অতর্কিতভাবে আক্রমণ করলে বাদির ছেলে চয়ন দাস গুরুতরআহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চয়ন দাসকে মৃত বলে ঘোষণা করে। উক্ত ঘটনায় ভিকটিম চয়ন দাসের বাবা বাদী হয়ে যশোর কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন।গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য যশোর জেলার কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park