1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

নারীদের সার্বিক উন্নয়নে কাজ করতে চান-আলি আসগার লবি।।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৫১ বার পঠিত

খুলনা প্রতিনিধি।

নির্বাচনী প্রচারণায় ফুলতলা উপজেলার বিভিন্ন জায়গায় নারীদের নিয়ে উঠান বৈঠকে নারীদের সার্বিক উন্নয়নের কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন মোহাম্মদ আলি আসগার লবি। নারী স্বাস্থ্য, নারীদের নিরাপত্তা এবং নারীদের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি ফুলতলা উপজেলার নারী ভোটারদের কাছে।

ইউনিয়নে নারীদের নিয়ে উঠান বৈঠকে আলি আসগার লবি বলেন, আমরা আপনাদের কর্মসংস্থানের জন্য যা যা প্রয়োজন সবকিছু করতে চাই।আমরা চাই নারীর প্রকৃত এবং পূর্ণ স্বাধীনতা। নারীরা যেন নিরাপত্তা সাথে রাস্তায় চলাফেরা করতে পারে এবং নির্ভীঘ্নে ঘরে ফিরতে পারে সেই ব্যবস্থা করতে চাই আমরা।

তিনি আরও বলেন, জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে যে সরকার গঠিত হবে সেই সরকার অবশ্যই নারীদের সার্বিক উন্নয়নে কাজ করবে। এজন্য তিনি নারীদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে প্রার্থীকে জয়যুক্ত করার প্রতি আহ্বান জানান।

ফুলতলা ইউনিয়নে নারীদের নিয়ে উঠান বৈঠকে মোহাম্মদ আলি আসগার লবি বলেন, ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে আমি আপনাদের পাশে রয়ে যাব। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনারা প্রত্যেকে ধানের শীষে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন।এ সময় তিনি বলেন আমি যদি জয়যুক্ত হতে পারি তাহলে অবশ্যই আপনাদের এলাকার রাস্তাঘাট স্কুল কলেজ মসজিদ মাদ্রাসায় মন্দির সব জায়গায়তে আমি উন্নয়নের ছোঁয়া লাগাতে চাই। এ সময়ে উপস্থিত নারী ভোটাররা দুহাত তুলে তার প্রতি সমর্থন জানান। আলি আসগার লবির নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে বক্তব্য রাখেন, প্রধান নির্বাচনের সমন্বয়ক জেলা যুবদলের আহ্বায়ক ইবাদুল হক রুবায়েত। এছাড়া বক্তৃতা করেন ফুলতলা উপজেলা বিএনপির আহবায়ক এবং ফুলতলা ইউনিয়ন চেয়ারম্যান শেখ আবুল বাশার, বিএনপির সদস্য সচিব মনির হাসান টিটোসহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park