1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

ডুমুরিয়ায় বোনকে ধর্ষণের অভিযোগে ভাইয়ের বন্ধু কারাগারে, ঘটনায় যা বলছেন স্থানীয়রা

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১২৮ বার পঠিত

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা।

খুলনার ডুমুরিয়ার মাগুরখালীতে ভাইয়ের বন্ধু কর্তৃক বোনকে ধর্ষণে অভিযুক্ত ইভান মন্ডল (৩০) কে আটক করেছে ডুমুরিয়া থানা পুলিশ। বুধবার (১২ নভেম্বর) রাত ৮ টার দিকে উপজেলার মাগুরখালী ইউনিয়নের আলাদিপুরস্থ ভুক্তভোগীর পৈত্রিক বাড়িতে এ ঘটনা ঘটে। সর্বশেষ ঘটনায় ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা শেষে তিনি আদালতে ঘটনার বিবরণ জানিয়ে ২২ ধারায় জবানবন্দি দিয়েছেন।সর্বশেষ আটকের পর অভিযুক্ত ইভান মন্ডল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোউক্তিমূলক জবানবন্দি দিয়েছে।ভুক্তভোগীর অভিযোগ ও স্থানীয় সুত্রে জানা গেছে, মাগুরখালি গ্রামের সুরেশ মন্ডের ছেলে ইভান মন্ডল (৩০)’র সাথে পাশ্ববর্তী আলাদিপুর গ্রামের সুভাষ সরকারের ছেলে নবদ্বীপ সরকারের সাথে দীর্ঘদিনের বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। সেই সুবাদে একে অপরের বাড়িতে অবাধে যাতায়াত ছিলো। ভিকটিমকে বিয়ের প্রতিশ্রুতে উভয়ের সন্মনিতে তাদের মধ্যে শারিরিক সম্পর্ক গড়ে ওঠে।এদিকে আসামীর পিতা সুরেশ মন্ডল, স্ত্রী ও মা’সহ পরিবারের লোকজনের দাবী নবদ্বীপ সরকারের কাছে পাওনা টাকা চাইতে গিয়ে পরিকল্পিত ভাবে মামলায় ফাঁসিয়ে দেয়া হয়েছে। নবদ্বীপ সরকার বিভিন্ন সময় ইভান মন্ডলের কাছ থেকে আনুমানিক নগদ ৫ লক্ষ টাকা ধার হিসাবে গ্রহণ করেন। পাওনা টাকা দীর্ঘদিন ফেরত না দিয়ে নানা টালবাহানা করতে থাকে। এক পর্যায়ে গত ১০ নভেম্বর টাকার তাগাদা করেন ইভান মন্ডল। কিন্তু টাকা ফেরত না দেয়ার মানসে ষড়যন্ত্রের জালে ফাঁসাতে ভিকটিমের ভাই নবদ্বীপ পরিকল্পিতভাবে ঘটনার দিন সন্ধ্যায় তাদের বাড়িতে গিয়ে টাকা নিয়ে যেতে বলেন। ওই সময় নবদ্বীপ সরকার, স্ত্রী ও তার মা বাড়িতে ছিলেন না। বৃদ্ধ বাবা ও তার (২৮) বছর বয়সী বোন বাড়িতে অবস্থান করছিলেন। এ সময় ভিকটিমের আহবানে কক্ষের ভিতরে বসতে দেয় ইভানকে। দুজনে ঘরে অবস্থান করছিল। অনুমানিক আধাঘন্টা পর প্রতিবেশি লোকজন ঘরের ভিতরে দু’জনকে আটক করে। এঘটনায় ভিকটিমের পিতা সুভাস সরকার বাদী হয়ে ধর্ষণের অভিযোগ ডুমুরিয়া থানায় একটি মামলা দায়ের করেন।এদিকে আসামি ইভানের পিতা সুরেশ মন্ডল,বিধান মন্ডল,পলাশ বিশ্বাস, সাবেক ইউপি সদস্য প্রসাদ মন্ডলসহ স্থানীয়দের অভিযোগ, ভিকটিম বির্তকিত ব্যক্তি । ইতিপূর্বে সে বিভিন্ন ছেলেদের প্রেমের ফাঁদে ফেলে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে।তাদের অভিযোগ, সমাজের বৃত্তবান ও ধনী শ্রেনির বিভিন্ন বয়সী পুরুষের সাথে কৌশলে ওই নারী প্রেমের সর্ম্পক গড়ে তোলে। প্রতারণার মাধ্যমে স্থানীয় ব্যাংককার, শিক্ষক, চালনার ব্যবসায়ি চিনিবালা, গোয়ালবাধাল ও সাতক্ষীরা এলাকাসহ অন্তত ৬/৮ পুরুষের সাথে প্রেমের সর্ম্পক জড়িয়ে বিয়ের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে। আর এই কাজে সহযোগিতা করে আসছে তার ভাই নবদ্বীপ সরকার। এহেনো কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহবান জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ। ঘটনার সঠিক তদন্তের জন্য প্রশাসনের ঊধর্ধতন কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ কামনা করেছেন তারা। এঘটনায় ভিকটিমের ভাই নবদ্বীপ সরকার ও ইভান মন্ডলের সাথে ঘনিষ্ঠ বন্ধুত্বের কথা স্বীকার করেছেন। কিন্তু আর্থিক লেনদেনের বিষয়টি অস্বীকার করেন তিনি।এ বিষয়ে ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাসুদ রানা বলেন,ধর্ষণের অভিযোগে ভিকটিমের পিতা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। ভিকটিমের ডাক্তারি পরিক্ষা শেষে আদালতে ২২ ধারার জবানবন্দি দিয়েছেন। আসামি ইভান মন্ডল ১৬৪ ধারায় দেয়া স্বীকারউক্তি মুলক জবানবন্দি আদালত রেকর্ড করেছেন। উক্ত মামলায় আসামি বর্তমানে কারাগারে রয়েছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park