1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

শরণখোলা থেকে র‌্যাব-৬ হত্যা মামলার আসামি আটক করেছে

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৬২ বার পঠিত

রিপোর্টার মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে,

বাগেরহাটের শরণখোলা থানার চাঞ্চল্যকর মিলন হত্যা মামলার এজাহারভুক্ত অন্যতম প্রধান আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। র‍্যাব ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ১৭ নভেম্বর ২০২৫ খ্রীস্টাব্দ, দুপুর ১৫:০০ ঘটিকায় র‍্যাব-৬, সিপিসি-সদর কোম্পানি এবং র‍্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল জেলার কালিহাতি থানাধীন বেলটিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বাগেরহাট জেলার শরণখোলা থানার চাঞ্চল্যকর মিলন হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান পলাতক আসামি

নান্না হাওলাদার (৩৮) পিতা- আজিজ হাওলাদার, সাং- সোনাতলা, থানা: শরণখোলা , জেলা: বাগেরহাটকে গ্রেফতার করেন। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গত ০৯/১১/২২ খ্রী. ধৃত আসামি নান্না হাওলাদার সহ মামলার অন্যান্য আসামিদের সাথে বাদীনির ছেলে ভিকটিম মিলন মোল্লা সুন্দরবনে মাছ ধরতে যায়। মাছ ধরা শেষে ১৫/১১/২২ খ্রী. সবাই বাড়ি ফিরে এলেও বাদীনির ছেলে মিলন মোল্লা বাড়ি ফিরে আসেনি।

পরবর্তীতে বাদীনি স্থানীয় শরণখোলা থানা ও ফরেস্ট অফিসের লোকদের সহায়তায় ভিকটিম মিলন মোল্লাকে খোঁজে পেতে ব্যর্থ হলে ধৃত আসামি নান্না হাওলাদার সহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে শরণখোলা থানায় হত্যা মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park