1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

বাগেরহাটে চাঞ্চল্যকর গোপনাঙ্গ কর্তন মামলার আসামি ঢাকা থেকে গ্রেপ্তার।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ১১৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি বাগেরহাট থেকে-

বাগেরহাটের চিতলমারীতে স্বামীর গোপনাঙ্গ কর্তন মামলার প্রধান আসামি মোছা. হাসনা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শনিবার রাতে ঢাকার খিলক্ষেত এলাকায় তার বড় ভাইয়ের ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়। ঘটনার পর থেকে তিনি সেখানে লুকিয়ে ছিলেন।

চিতলমারী থানার ওসি রোকেয়া খানম জানান, তথ্য-প্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করা হয়। পরে এসআই ফয়সাল আহম্মেদের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল র‍্যাবের সহযোগিতায় অভিযান চালিয়ে হাসনা বেগমকে গ্রেপ্তার করে।

আজ সোমবার সকালে তাকে চিতলমারী থানায় আনা হয় এবং সকল প্রক্রিয়া শেষে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে। এসময় তার সঙ্গে ছিল দুই অবুঝ নাবালিকা শিশু—যাদের বয়স মাত্র ১ বছর ও ২ বছর।

উল্লেখ্য, ৬ নভেম্বর রাতে চিতলমারীর মহিলা কলেজ রোডের একটি ভাড়া বাসায় ঘুমন্ত স্বামী লিঠু ইসলামের গোপনাঙ্গ কেটে দেন হাসনা বেগম। এরপর তিনি সন্তানসহ পালিয়ে যান।

১০ নভেম্বর লিঠুর বড় ভাই হিরুন বাদী হয়ে চিতলমারী থানায় মামলা দায়ের করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park