1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে গ্রাম আদালত অর্থ -বার্ষিক সমন্বয় সভা

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৪৮ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার।

দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে ১৬ নভেম্বর-২০২৫ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রোববার বিকেল তিনটায় জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার দিনাজপুর এর উপপরিচালক মোঃ রিয়াজ উদ্দিন।

বক্তব্য রাখেন দিনাজপুরের ১৩ টি উপজেলার বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসার বৃন্দ, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মোরশেদ আলী খান, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুল মতিন , বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয় করন তৃতীয় পর্যায়ে প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার (ইএসডিও) মোঃ আবু বক্কর সিদ্দিক ও যুব উন্নয়ন অধিদপ্তরের প্রতিনিধি ।জেলা পর্যায়ে কার্যক্রমের অগ্রগতি, সমূহ এবং শিক্ষনীয় দিকসমূহ পর্যালোচনা এবং করণীয় বিষয়ে দিক নির্দেশনা ছাড়াও গ্রাম আদালতের সক্রিয় করনে উপজেলা পর্যায়ে গৃহীত পদক্ষেপসমূহ, উপজেলা ভিত্তিক গ্রাম আদালত কার্যক্রম পরিচালনা অগ্রগতি, তুলনামূলক পিছিয়ে পড়া ইউনিয়ন সমূহের বিদ্যমান চ্যালেঞ্জ সমূহ এবং করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

এছাড়াও ইউনিয়ন পর্যায়ে বিদ্যমান সমস্যা, প্রস্তাবিত প্রস্তাবনা বিষয়ে উন্মুক্ত আলোচনা করা হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এর বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ-তৃতীয় পর্যায় প্রকল্প বাস্তবায়ন করছে।

উক্ত অর্থ -বার্ষিক সমন্বয় সভায় ১৩টি উপজেলার ১০৩ টি ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরগন উপস্থিত ছিলেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park