
রিপোর্টার নজরুল ইসলাম নবীন নিজস্ব প্রতিনিধি।

খুলনা জেলার লবণচড়া থানাধীন ৩১ নম্বর ওয়ার্ড মুক্তা কমিশনারের কালভার্টের দরবেশ মোল্লার গলির বাড়ির মালিক শিফায় আহাম্মেদ এর স্ত্রী রুবিয়া আক্তার (এসিল্যান্ড, রামপাল, বাগেরহাট) কর্মস্থল থেকে বাসায় ফিরে গেটের সামনে ডাকাডাকি করেও ঘরের ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে বাহিরের তালা খুলে ঘরে প্রবেশ করেন।ঘরে প্রবেশ করে তিনি দেখতে পান—সামনের দরজা ও পাশের দরজা বন্ধ অবস্থায় আছে। পরবর্তীতে হাঁস-মুরগির খোপের দিক থেকে তালাবদ্ধ দেখতে পেয়ে তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন।
এসময় তিনি তার মা মহিদুন্নেসা (৫৫), স্ত্রী—আবদুল হান্নান, সাং—বাগমারা, রূপসা, খুলনা এবং তার দুই সন্তান মোস্তাকিম (০৮) ও ফাতিহা (০৭) এর মৃতদেহ মুরগির খোপের ভিতরে পড়ে থাকতে দেখেন।
এ দৃশ্য দেখে তিনি উচ্চস্বরে চিৎকার করলে আশপাশের প্রতিবেশীরা ঘটনাস্থলে উপস্থিত হন এবং তাৎক্ষণিকভাবে রূপসা থানা পুলিশকে খবর দেন। সংবাদ পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ সমূহের কটন সম্পন্ন করে এবং প্রাথমিক তদন্ত শুরু করে।।